ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুবলা এলাকায় সিগন্যালিং সংযোগ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানা-পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে রেললাইনের ডাউন লাইনের পাশে থাকা সিগন্যালিং সংযোগ বক্সে (জেবি বক্স) আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে আগুন জ্বলতে না দেখা গেলেও বক্সটির বাইরের অংশ পোড়া অবস্থায় পাওয়া যায়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, দুর্বৃত্তরা দুবলা এলাকায় ডাউন লাইনের সিগন্যালিং সংযোগ বক্সে আগুন ধরিয়ে দেয়। তবে আগুন বক্সের ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে সিগন্যালিং ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, একই রাতে আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ায় থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়ায় ২৬০ বস্তা জিরা জব্দ, আমদানিকারকের দাবি ৩৩৪

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ট্রাক থেকে ২৬০ বস্তা ভারতীয় জিরা জব্দের দাবি করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তবে আমদানিকারকের দাবি, ট্রাকে ছিল ৩৩৪ বস্তা। ডিবির জব্দ তালিকায় ২৬০ বস্তা উল্লেখ থাকায় বাকি ৭৪ বস্তার হিসাব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

রুমিন ফারহানার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানো সেই ওসিকে বদলি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে জনস্বার্থে মনজুর কাদেরকে বদলি করে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই চেয়ারম্যানের লোকজনের সংঘর্ষে আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইছাপুরা গ্রামে সাবেক দুই ইউপি চেয়ারম্যানের পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৭টা থেকে প্রায় দুই ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ চলে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জনপ্রিয় টার্গেট

‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’

আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশ: ০৩:৩৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬