ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙচুর-অগ্নিসংযোগ: টুঙ্গিপাড়ায় পুলিশের মামলায় আসামি ২২২৪, গ্রেপ্তার ৪

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মোসলেম আলী বাদী হয়ে মামলাটি করেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী আজ বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ বিকেলে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি চৌরাস্তায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন।

পরে যুবলীগ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা তাঁদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে তাঁরা জনসাধারণের চলাচলের রাস্তা অবরোধ করেন, অগ্নিসংযোগ করেন এবং পুলিশ সদস্যদের সরকারি গাড়ির পথ রোধ করে ঘিরে ফেলেন। দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে লাঠিসোঁটা দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করে সব কাচ ভেঙে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে তাঁদের ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, অনুরোধ উপেক্ষা করে তাঁরা ভাঙচুর চালিয়ে একপর্যায়ে গাড়িটিতে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন।

সরকারি সম্পত্তি ও পুলিশ সদস্যদের জানমাল রক্ষা এবং আত্মরক্ষার্থে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট, পাঁচ রাউন্ড টিয়ার শেল ও তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পরে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে সদস্যরা ঘটনাস্থলে এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

গোপালগঞ্জে বাস-প্রাইভেট কার সংঘর্ষের পর ৮ যানবাহনের ধাক্কা, এমপির গাড়িও দুর্ঘটনার কবলে

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষ হয়। এ সময় এমপির গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি অক্ষত রয়েছেন। এ দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন।

গোপালগঞ্জে বাস-প্রাইভেট কার সংঘর্ষের পর ৮ যানবাহনের ধাক্কা, আহত শতাধিক

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ১০টি যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও একটি দরজার কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হননি।

জনপ্রিয় টার্গেট

৭ মাসের যমজ দুই কন্যাকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী

ভাঙচুর-অগ্নিসংযোগ: টুঙ্গিপাড়ায় পুলিশের মামলায় আসামি ২২২৪, গ্রেপ্তার ৪

প্রকাশ: ১২:০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬