এই বৃত্তির আওতায় প্রায় সব শিক্ষা বিষয় এবং একাডেমিক শাখায় পড়ার সুযোগ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এই উদ্যোগ নিয়েছে হাইনরিখ বোল ফাউন্ডেশন। জার্মানির প্রখ্যাত লেখক হাইনরিখ বোলের নামানুসারে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণকে গুরুত্ব দেয়।
ফাউন্ডেশনটি প্রত্যাশা করে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পরিবেশ ও টেকসই উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার, আত্মনিয়ন্ত্রণ এবং ন্যায়বিচারের মতো মৌলিক মূল্যবোধে বিশ্বাসী হবেন।
হাইনরিখ বোল ফাউন্ডেশন মূলত দুই ধরনের বৃত্তি দেয়। এগুলো হলো:
১. স্টাডি স্কলারশিপ: স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য।
২. প্রমোশন স্কলারশিপ: পিএইচডি পর্যায়ের গবেষকদের জন্য।
বৃত্তির আবেদন ও নির্বাচনপ্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হয়।
⬤ প্রথম ধাপে প্রয়োজনীয় আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট নথিপত্র জমা দিতে হবে। দ্বিতীয় ধাপে ফাউন্ডেশনের একজন লিয়াজোঁ প্রভাষকের (Liaison Lecturer) সঙ্গে সাক্ষাৎকারে অংশ নিতে হবে। প্রয়োজনে টেলিফোনেও সাক্ষাৎকার নেওয়া হতে পারে।
⬤ তৃতীয় ধাপে জার্মানির বার্লিনে আয়োজিত বাছাই কর্মশালায় অংশ নিতে হবে। সেখানে একক সাক্ষাৎকারের পাশাপাশি দলীয় আলোচনায় অংশ নিতে হবে। এই বৃত্তির আবেদনে বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই।
আবেদনের সময় প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে:
বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতার সনদ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র;
উচ্চশিক্ষা শুরু করে থাকলে এই পর্যন্ত অর্জিত শিক্ষাগত সনদ ও ফলাফলের তালিকা;
স্নাতকোত্তর বৃত্তির বিদেশি আবেদনকারীদের ক্ষেত্রে প্রথম ডিগ্রি (স্নাতক) সনদের সত্যায়িত অনুলিপি;
বিশ্ববিদ্যালয়ে ভর্তির অথবা অধ্যয়নরত থাকার সনদ;
জার্মান ভাষায় দক্ষতার প্রমাণপত্র। এ ক্ষেত্রে ন্যূনতম DSH-2 অথবা B2 পর্যায়ের সনদ থাকতে হবে;
বিশ্ববিদ্যালয় বা কলেজের একজন শিক্ষকের কাছ থেকে সুপারিশপত্র;
সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও অবদানের বিষয়ে তৃতীয় কোনো ব্যক্তির দেওয়া প্রত্যয়নপত্র অথবা সুপারিশপত্র।
এই বৃত্তির জন্য আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। সেগুলো হলো:
⊲ জার্মান ভাষায় ন্যূনতম B2 অথবা DSH-2 পর্যায়ের দক্ষতা থাকতে হবে;
⊲ শিক্ষাজীবনে ভালো ফলসহ সন্তোষজনক একাডেমিক রেকর্ড থাকতে হবে;
⊲ হাইনরিখ বোল ফাউন্ডেশনের লক্ষ্য ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে;
⊲ দায়িত্বশীল, আত্মপ্রত্যয়ী ও নির্ভরযোগ্য হতে হবে। পাশাপাশি ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার মানসিকতা থাকতে হবে।
আবেদনের শেষ সময়: ১ সেপ্টেম্বর ২০২৭।
-0cae79-256x144.webp)
দৈনিক টার্গেট 

























