ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের নাম বদলে জিন্নাহ হল করার দাবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে মোহাম্মদ আলী জিন্নাহর ৭৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

সভায় নবাব সলিমুল্লাহ একাডেমির সভাপতি মুহম্মদ আব্দুল জাব্বার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহ হলের নাম পরিবর্তন করে সূর্যসেন হল করা হয়েছে, যিনি একজন ডাকাত, একজন খুনি। যার নামে হলটি হয়েছিল, পুনরায় তার নামেই অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহর নামে হলটির নামকরণ করা হোক।’

সভায় অল মুসলিম উম্মাহের চেয়ারম্যান ড. ফরিদ উদ্দিন আহমেদ খান বলেন, ‘১৭৫৭ সালে ইংরেজরা এই উপমহাদেশ দখলের মাধ্যমে মুসলিমদের থেকে ক্ষমতা দখল করেছিল। তখন তাঁরা মুসলিমদের বিরুদ্ধে গিয়ে হিন্দুদের ক্ষমতায়ন করতে লাগল। তাঁরা ডিভাইট অ্যান্ড রোল পলিসিও করেছিল। পরবর্তীতে জিন্নাহ চেয়েছিল এই উপমহাদেশে মুসলিমরা যেন ক্ষমতার অধিকারী হয়। কায়েদে আজম জিন্নাহ চেয়েছিলেন পুরো বাংলা এক থাকুক।’

ফরিদ উদ্দিন আরও বলেন, ‘১৯০৫ সালে লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ করলেন ও ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হলো। তখন পুরো হিন্দু গোষ্ঠী এর বিরোধিতা করল। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এর বিরোধিতা করল। অথচ আমরা রবীন্দ্রনাথকে কাজী নজরুলের চেয়ে বেশি মূল্যায়ন করে ফেলি।’

বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. শেখ আকরাম আলী বলেন, ‘বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে মোহাম্মদ আলী জিন্নাহের নাম বাদ দেওয়ার সুযোগ নেই। জিন্নাহকে ছাড়া এ দেশের ইতিহাস পাঠ অসম্পূর্ণ থেকে যাবে।’

আকরাম আলী আরও বলেন, ‘শেখ মুজিবের অবদান সেটা আমরা স্বীকার করব। কিন্তু জিন্নাহকে বাদ দিয়ে নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টি করল স্যার সলিমুল্লাহ। কিন্তু তাঁকে নিয়ে চর্চা হয় না। জিন্নাহের নামে একটা হল ছিল কিন্তু সেটা মুছে দেওয়া হলো। আমরা কারও পক্ষে বা বিপক্ষে যাব না। আমরা ইতিহাসে যার যেটুকু অবস্থান তাঁকে ততটুকু সম্মান করতে চাই।’

যুক্তরাষ্ট্রে ২০২৭ সালের বিভিন্ন বৃত্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এসব বৃত্তিতে যুক্তরাষ্ট্রের নাগরিক, স্থায়ী বাসিন্দা ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য পূর্ণ ও আংশিক অর্থায়নের সুযোগ রয়েছে।

শিক্ষা ছুটি শেষে যোগদান না করা শিক্ষকদের কাছ থেকে ছুটিকালীন বেতন-ভাতা ফেরত না নেওয়ায় দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আর্থিক ক্ষতি প্রায় ২৬ কোটি টাকা। এ ছাড়া বিধিবহির্ভূতভাবে জনবলকাঠামোর বাইরে পদোন্নতি দিয়ে বেতন-ভাতা পরিশোধে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষতি ৪৭ কোটি টাকার বেশি।

রাজধানীর নটর ডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার কলেজের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আগামীকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী উপস্থিত থাকতে হবে…

জনপ্রিয় টার্গেট

যৌতুকের জন্য গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের নাম বদলে জিন্নাহ হল করার দাবি

প্রকাশ: ০৫:১৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬