ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভর্তি পরীক্ষায় ঢাবিতে প্রথম অতঃপর সিভিল জজ মামুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

ভর্তি পরীক্ষায় ঢাবিতে প্রথম অতঃপর সিভিল জজ মামুন

আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

মাদ্রাসার গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে প্রথম এবং ‘খ’ ইউনিটে ১১তম হয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন। পরে ‘খ’ ইউনিটের আইন বিভাগে ভর্তি হন। সেখান থেকে বিচারক হওয়ার স্বপ্নের শুরু। প্রথমবার ১৭শ বিজেএসে ব্যর্থ হলেও দমে যাননি। দ্বিতীয় প্রচেষ্টায় ১৮শ বিজেএসে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। তাঁর স্বপ্নজয়ের গল্প শুনেছেন শাহ বিলিয়া জুলফিকার।

আব্দুল্লাহ আল মামুন দাখিল পড়েছেন রাজশাহীর আল মারকাযুল ইসলামি আস সালাফী মাদ্রাসা থেকে। আলিম পাস করেছেন গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ‘ঘ’ ইউনিটে প্রথম এবং ‘খ’ ইউনিটে ১১তম হয়ে আইন বিভাগে ভর্তির সুযোগ পান।

প্রিলিমিনারির প্রস্তুতিতে খুব বেশি সময় ব্যয় করেননি তিনি। এমসিকিউতে ভালো দখল থাকায় বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করেই প্রস্তুতির কৌশল ঠিক করেন। তাঁর পর্যবেক্ষণে, সংবিধান ও পারিবারিক আইন অংশে তুলনামূলক সহজে ভালো নম্বর পাওয়া সম্ভব। তাই ২০ নম্বরের এই দুই অংশ থেকে ১৮-১৯ নম্বর পাওয়ার লক্ষ্য নির্ধারণ করেন। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও বিজ্ঞান অংশে ১৫-২০ নম্বর এবং আইনবিষয়ক ৪০ নম্বরের অংশে প্রয়োজনীয় নম্বর তুলে পাস করার পরিকল্পনা ছিল তাঁর। এই কৌশলে ১৭শ ও ১৮শ বিজেএসের প্রিলিমিনারিতে

১৭শ বিজেএসের প্রস্তুতিতে আইন পাঠ সহায়ক বই অনুসরণ করলেও ১৮শ বিজেএসের আগে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নেন বেশি। আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আইনের মূল পাঠ সংগ্রহ করে চ্যাটজিপিটি বা জেমিনিকে দিয়ে ১৫-২০টি বিকল্পসহ বহুনির্বাচনী প্রশ্ন তৈরি করতেন। তাঁর মতে, আইনের মূল পাঠ সরবরাহ করলে এআইয়ের তৈরি প্রশ্নের নির্ভুলতা বাড়ে।

লিখিত পরীক্ষার প্রস্তুতিতে বেয়ার অ্যাক্ট এবং বিগত বছরের প্রশ্নকে প্রাধান্য দিয়েছেন মামুন। কোনো ধারার ব্যাখ্যা বুঝতে সমস্যা হলে এআইয়ের সহায়তা নিতেন। নিজের লেখার মানোন্নয়নেও কাজে লাগিয়েছেন প্রযুক্তিটি। বিভিন্ন প্রশ্নের উত্তর লিখে ছবি তুলে এআইতে পাঠাতেন। কোথায় সংশোধন প্রয়োজন, কীভাবে উত্তর আরও মানসম্মত করা যায়, তা জেনে নিতেন।

রেফারেন্স বই খুব একটা পড়েননি তিনি। কারণ, এসব বইয়ে বিস্তারিত আলোচনা থাকায় নির্দিষ্ট প্রশ্নের উত্তর খুঁজতে সময় বেশি লাগে। সীমিত সময়ে প্রয়োজনীয় বিষয় বুঝে বারবার অনুশীলন এবং পুনরাবৃত্তিকেই কার্যকর মনে করেছেন তিনি। পড়ার সময় প্রয়োজনীয় বিষয়গুলো এআইয়ের সহায়তায় সংকলন করে পিডিএফ তৈরি করতেন। পরে সেগুলো ছাপিয়ে পড়তেন এবং পরীক্ষার আগে পুনরাবৃত্তি করতেন।

মৌখিক পরীক্ষার প্রস্তুতিতে ‘ভাইভা বুস্টার’ বইটি পড়েছেন তিনি। বাস্তব ভাইভার প্রশ্ন ও অভিজ্ঞতা থেকে বোর্ডের প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা নেন। পাশাপাশি এআইয়ের সঙ্গে নিয়মিত ভাইভার অনুশীলন করতেন। এমনভাবে কথোপকথন চালাতেন, যেন সত্যিই কোনো ভাইভা বোর্ডের মুখোমুখি বসে আছেন। আনুষ্ঠানিক পরিবেশে শব্দচয়ন, বাক্যগঠন ও শিষ্টাচার বজায় রাখার বিষয়গুলোও চর্চা করতেন।

মামুনের সাফল্যের পেছনে সবচেয়ে বড় শক্তি ছিল ধৈর্য ও লক্ষ্যে অবিচল থাকার মানসিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তির পর থেকে জুডিসিয়াল সার্ভিসে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন। স্নাতক শেষ করেও বিকল্প পেশায় যাওয়ার চেষ্টা করেননি। তাঁর সংকল্প ছিল, বিজেএসে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর পর্যন্ত যতবার প্রয়োজন, চেষ্টা চালিয়ে যাবেন। তবে দীর্ঘ অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয় প্রচেষ্টাতেই পূরণ হয়েছে তাঁর স্বপ্ন।

নতুনদের উদ্দেশে তাঁর পরামর্শ, সরকারি চাকরির যেকোনো পরীক্ষাই প্রতিযোগিতাপূর্ণ। বিচার বিভাগ কিংবা বিসিএস—কোথাও সফলতা সহজে আসে না। এই পথে সফল হতে প্রয়োজন দীর্ঘ প্রস্তুতি, পরিশ্রম ও ধৈর্য। শুধু স্বপ্ন দেখলেই হবে না, তা পূরণে প্রয়োজনীয় ত্যাগ স্বীকার এবং দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে যাওয়ার মানসিকতাও থাকতে হবে।

ইবিতে ভর্তি জালিয়াতি: অভিযুক্ত শিক্ষার্থী ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

প্রতারণার মাধ্যমে ভর্তি হওয়ার অভিযোগে শিক্ষার্থী শামিমা আক্তার, তাঁর স্বামী ও ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসিন এবং এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে ইংরেজি বিভাগের উপ-রেজিস্ট্রার ইসরত জাহান

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির অভিযোগে ইবির ২৭ শিক্ষার্থী বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, মারধর, অর্থ দাবি ও শৃঙ্খলাভঙ্গের ঘটনায় দুই বিভাগের ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় আরও চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া যৌন হয়রানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থীকে দুই

ভারতে শিক্ষা সফর: শিক্ষা, সংস্কৃতি ও বন্ধুত্বের এক অনন্য সেতুবন্ধন

মাস কয়েক আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের হিন্দি ভাষা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত ঘুরে এসেছে। ঢাকায় ভারতীয় হাইকমিশন ও ভারতীয় সাংস্কৃতিক সম্বন্ধ পরিষদের (আইসিসিআর) যৌথ উদ্যোগে আয়োজিত এই শিক্ষার্থী ভ্রমণ কর্মসূচির আওতায় গত ১ জুলাই থেকে ১০ জুলাই পর্

জনপ্রিয় টার্গেট

ভর্তি পরীক্ষায় ঢাবিতে প্রথম অতঃপর সিভিল জজ মামুন

প্রকাশ: ০৮:১৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬