ভাঙনের গুঞ্জন নাকচ করে ফারুকী জানালেন নতুন কাজের খবর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

সংসার ভাঙনের খবর প্রসঙ্গে জানতে চাইলে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমাকে নিয়ে তো নানা প্রোপাগান্ডা, মিথ্যা নিউজ প্রচার শুরু হয়েছে আরও আগে থেকে। এখন চলছে ব্যক্তিগত আক্রমণ। আসলে মিথ্যা নিউজে তো ঘটনা সত্য হয় না। আর এসব নিয়ে কথা বলা মানে আরও প্রশ্রয় দেওয়া। তাই এ বিষয়ে আমি বা তিশা কেউই কোনো মন্তব্য করতে চাই না। এর চেয়ে বরং নতুন কাজ করছি, আসুন নতুন কাজ নিয়ে কথা বলি।’

ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। সম্প্রতি ফুলস্ক্রিন নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর ফুলস্ক্রিন নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত নাটকটি। কথা বলার জন্য তিশাকে একাধিকবার কল করা হলেও ধরেননি। পুনরায় সরয়ার ফারুকীকে কল করলে তিনি জানান, নতুন একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে মিটিংয়ে আছেন তিশা। তাই কল ধরতে পারেননি। সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি, সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানান।

আবার উপস্থাপনায় মনোজ

আবার উপস্থাপনায় মনোজ

শিক্ষকতা, অভিনয়, পরিচালনা, প্রযোজনার পর এবার রিয়েলিটি শোর উপস্থাপনা করছেন মনোজ প্রামাণিক। শিশু-কিশোরদের মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’-এর সপ্তম সিজনের সঞ্চালনার দায়িত্ব পালন করছেন তিনি। অনুষ্ঠানটি প্রচার করা হচ্ছে চ্যানেল আইয়ে প্রতি শুক্র ও রোববার রাত ৯টা ৩৫ মিনিটে।

অক্টোবরেই আসছে ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’

লাক্স সুপারস্টার ২০২৫-এর গ্র্যান্ড ফিনালেতে ঘোষণা দেওয়া হয়েছিল চ্যাম্পিয়নকে নিয়ে সিনেমা বানাবেন নির্মাতা রায়হান রাফী, আর সেরা তিন বিজয়ীকে নিয়ে ওয়েব ফিল্ম বানাবেন শিহাব শাহীন। এরই মধ্যে তিন লাক্স সুন্দরী বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামকে নিয়ে শিহাব শাহীন বানিয়েছেন ওয়েব…

বিজয়া দশমীর টিভি আয়োজন

বিজয়া দশমীর টিভি আয়োজন

আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব। এ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। বিভিন্ন টিভি চ্যানেলের নির্বাচিত অনুষ্ঠানের খবর নিয়ে এই প্রতিবেদন।

জনপ্রিয় টার্গেট

ভাঙনের গুঞ্জন নাকচ করে ফারুকী জানালেন নতুন কাজের খবর

প্রকাশ: ০৮:৩৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬