ফিল্ম আর্কাইভে রাখা হবে বুলবুল আহমেদের ব্যবহৃত সামগ্রী ও পুরস্কার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৩৩ বার পঠিত হয়েছে

প্রতিবছর ৪ সেপ্টেম্বর বুলবুল আহমেদের জন্মদিনকে ঘিরে পরিবার ও অনুরাগীদের নানা আয়োজন থাকে। এ বছর বিশেষ উদ্যোগ হিসেবে অভিনেতার দীর্ঘ শিল্পীজীবনের অর্জন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মিউজিয়ামে সংরক্ষণের জন্য দান করার মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখার সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার। তাঁদের প্রত্যাশা, বুলবুল আহমেদের অর্জিত সম্মাননাগুলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হওয়ার মাধ্যমে তাঁর কর্ম ও কীর্তি আগামী প্রজন্মের কাছে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে বেঁচে থাকবে।

১৯৫৮ সালে মঞ্চনাটক দিয়ে অভিনয়জীবন শুরু বুলবুল আহমেদের। টেলিভিশনে অভিষেক হয় ১৯৬৮ সালে আবদুল্লাহ আল-মামুনের ‘পূর্বাভাস’ নাটক দিয়ে। সিনেমায় নাম লেখান ১৯৭৩ সালে, আবদুল্লাহ ইউসুফ ইমামের (ইউসুফ জহির) ‘ইয়ে করে বিয়ে’ সিনেমার মাধ্যমে।

১৯৭৬ সালে আলমগীর কবির পরিচালিত ‘সূর্যকন্যা’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জহির রায়হান পুরস্কার লাভ করেন তিনি। চারবার পেয়েছেন জাতীয় পুরস্কার। ২০১০ সালের ১৫ জুলাই প্রয়াত হন অভিনেতা বুলবুল আহমেদ।

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

বাইকের চেয়ে বরাবরই চার চাকা চালাতে বেশি পছন্দ করতেন উত্তমকুমার। কোনো সিনেমার দৃশ্যে গাড়ি চালানোর শট থাকলে খুবই খুশি হতেন। শোনা যায়, ‘সপ্তপদী’ সিনেমার ‘এই পথ যদি না শেষ হয়’ গানের দৃশ্যে বাইকের বদলে নাকি গাড়িতে চেপেই শুটিং করতে চেয়েছিলেন তিনি!

জনপ্রিয় টার্গেট

ফিল্ম আর্কাইভে রাখা হবে বুলবুল আহমেদের ব্যবহৃত সামগ্রী ও পুরস্কার

প্রকাশ: ০৮:১৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬