যুক্তরাষ্ট্রে এটিই সবচেয়ে ব্যয়বহুল মধ্যবর্তী নির্বাচন, প্রার্থীদের ব্যয় রেকর্ড ১২০০ কোটি ডলার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ৩ নভেম্বরের নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে বিপুল অর্থ ঢালছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী। প্রচারের বড় অংশের অর্থ আসছে রাজনৈতিক প্রার্থীদের বাইরের সংগঠন থেকে। এসব সংগঠন ‘সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটি’ বা ‘সুপার পিএসি’ নামে পরিচিত।

এবারের নির্বাচনে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন বিশ্বের শীর্ষ ধনী বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। রিপাবলিকান প্রার্থীদের পক্ষে তিনি প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছেন। বিশেষ করে টেক্সাসে নির্বাচনী প্রচারে তাঁর অর্থায়ন বেশি। মাস্কের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সদর দপ্তর এ অঙ্গরাজ্যে অবস্থিত।

যুক্তরাষ্ট্রে ব্যক্তি, রাজনৈতিক দল ও পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা পিএসিগুলো সরাসরি প্রার্থীদের কত অর্থ অনুদান দিতে পারবে, তার নির্দিষ্ট সীমা রয়েছে। তবে সুপার পিএসিগুলো ব্যক্তি, করপোরেশন, শ্রমিক ইউনিয়ন এবং অন্যান্য রাজনৈতিক কমিটির কাছ থেকে সীমাহীন অর্থ অনুদান নিতে পারে। এসব অর্থ সরাসরি কোনো প্রার্থীকে দেওয়া যায় না। তবে পরোক্ষভাবে প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় ব্যয় করা যায়।

প্রার্থী, রাজনৈতিক দল ও বাইরের সংগঠনগুলোকে এফইসির কাছে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হয়। তবে মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরই মোট ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যাবে।

উদারপন্থী গবেষণাপ্রতিষ্ঠান ব্রেনান সেন্টার ফর জাস্টিসের তথ্য অনুযায়ী, ১৪ অক্টোবর পর্যন্ত শীর্ষ ৪০ জন দাতা ২৪০ কোটি ডলার অনুদান দিয়েছেন। মধ্যবর্তী নির্বাচনের প্রচারপর্বের এই সময় পর্যন্ত এত বেশি অনুদানের নজির আগে দেখা যায়নি।

যুক্তরাষ্ট্রের নির্বাচনী অর্থায়নবিষয়ক বিশেষজ্ঞ মাইকেল বেকেল বলেন, ‘২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ব্যয়ের ক্ষেত্রে আগের সব রেকর্ড ভেঙে যাচ্ছে। এবারের নির্বাচনে সবচেয়ে ধনী ব্যক্তি ও গোষ্ঠীগুলোর কাছ থেকে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি অর্থ আসছে।’

ব্যক্তির পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও পিএসিগুলোকে অনুদান দিতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, ধনকুবের অর্থলগ্নিকারী জর্জ সরোসের প্রতিষ্ঠিত জিওসর করপোরেশন ও ফান্ড ফর পলিসি রিফর্ম উদারপন্থী গোষ্ঠীগুলোকে সম্মিলিতভাবে ১০ কোটি ২০ লাখ ডলার অনুদান দিয়েছে।

সরোসের বাইরে ডেমোক্র্যাটদের সবচেয়ে বড় দাতা নিউইয়র্ক সিটির সাবেক মেয়র ও ব্যবসায়ী মাইকেল ব্লুমবার্গ। তিনি ৬ কোটি ডলারের বেশি অনুদান দিয়েছেন।

এফইসির নথি থেকে আরও জানা যায়, একক ব্যক্তি হিসেবে সবার চেয়ে অনেক বেশি অর্থ দিয়েছেন ইলন মাস্ক। অক্টোবর পর্যন্ত তাঁর অনুদানের পরিমাণ প্রায় ৫০ কোটি ডলার। মাস্কের বেশির ভাগ অর্থ গেছে ২০২৪ সালে তাঁর প্রতিষ্ঠিত সুপার পিএসি ‘আমেরিকা পিএসি’তে। এ ছাড়া রিপাবলিকান-সমর্থিত ‘সেনেট লিডারশিপ ফান্ড’কেও অর্থ দিয়েছেন তিনি।

এ ছাড়া মাস্কের অর্থের বড় অংশ ব্যয় হয়েছে টেক্সাসের সিনেট নির্বাচনকে কেন্দ্র করে। সেখানে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটন ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকোর বিরুদ্ধে লড়ছেন।

টেক্সাসের নির্বাচনে আমেরিকা পিএসি ৪ কোটি ৫০ লাখ ডলারের বেশি বিনিয়োগ করেছে। এ ছাড়া মিশিগান ও ওহাইও অঙ্গরাজ্যের সিনেট নির্বাচন—প্রতিটিতে প্রায় ১ কোটি ডলার করে ব্যয় করেছে সংগঠনটি।

ওপেন সিক্রেটসের ব্রেন্ডন জে গ্লাভিন বলেন, ‘এবারের নির্বাচনী প্রচারে ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানগুলোও বেশ সক্রিয়। রিপল ও কয়েনবেস মিলে ক্রিপ্টো শিল্পের স্বার্থ তুলে ধরতে কাজ করা সুপার পিএসিগুলোকে ৬ কোটি ৩০ লাখ ডলার অনুদান দিয়েছে।’

যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল উড়োজাহাজ, ৯ আরোহীর সবাই নিহত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ কাউন্টিতে একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত নয়জন নিহত হয়েছেন। বাহামাগামী ‘লিয়ারজেট ৬০’ মডেলের বিমানটি একটি আবাসিক এলাকার কাছাকাছি সড়কে তীব্র গতিতে আছড়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে অগ্নিকুণ্ডে পরিণত হয়।

জনপ্রিয় টার্গেট

গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে এটিই সবচেয়ে ব্যয়বহুল মধ্যবর্তী নির্বাচন, প্রার্থীদের ব্যয় রেকর্ড ১২০০ কোটি ডলার

প্রকাশ: ১১:১৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬