শিল্পকলায় ‘ইনভিজিবল স্টোরিজ’ নাটকের দুই প্রদর্শনী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, কম্পানি গ্রেইন দ্য ভি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে তৈরি হয়েছে ইনভিজিবল স্টোরিজ। বডি পাপেট্রি, সরাসরি সংগীত পরিবেশনা এবং কল্পনাপ্রবণ নাট্যশৈলীর মাধ্যমে বাংলার ভূতের গল্প ও লোকজ ঐতিহ্যকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের প্রয়াস এই প্রযোজনা। নাটকটির নির্দেশনা দিয়েছেন ফরাসি পাপেটশিল্পী লরি কানাক। অভিনয় করবেন লরি কানাক ও স্বাতী ভদ্র। তাঁদের সঙ্গে সরাসরি সংগীত পরিবেশনায় থাকবে নোনাভূমি অর্গানাইজেশন। কোরিওগ্রাফি করেছেন মো. ফরহাদ আহমেদ।

বাংলাদেশের বিভিন্ন শিল্পী ও জনগোষ্ঠীর সঙ্গে পরিচয় ও অভিজ্ঞতার আলোকে প্রযোজনাটি নির্মাণ করেছেন লরি কানাক। এ দেশের মানুষের দৈনন্দিন জীবন, ইতিহাস এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অতিপ্রাকৃত জগতের যে গভীর সম্পর্ক, তা তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

নাটকের গল্পে দেখা যাবে, ঢাকার দৈনন্দিন জীবনে ভূতের প্রভাব অনুসন্ধানে নেমেছে দুই বিজ্ঞানী। একসময় তারা জড়িয়ে পড়ে এক বিস্ময়কর অভিযাত্রায়, যেখানে মানবজগৎ ও অতিপ্রাকৃত জগতের মধ্যকার সীমারেখা ক্রমেই ভেঙে যেতে শুরু করে। নগরজীবনের গণ্ডি পেরিয়ে তারা পৌঁছে যায় সুন্দরবনের রহস্যময় বনভূমি ও প্রকৃতির অপার সৌন্দর্যের কাছে। সেখানে উন্মোচিত হয় মানুষ, প্রকৃতি এবং জীবনকে প্রভাবিত করা অদৃশ্য শক্তির মধ্যকার অপ্রত্যাশিত নানা যোগসূত্র। বাংলার ভূতের গল্প দিয়ে ঢাকা শহরকে উপস্থাপন করা হয়েছে এক পরাবাস্তব মহানগরী হিসেবে। যেখানে যানজটের দুর্ভোগ থেকে শুরু করে দ্রুত নগরায়ণ ও পরিবর্তনের মতো পরিচিত নাগরিক বাস্তবতাগুলো অতিপ্রাকৃত ব্যাখ্যায় নতুন মাত্রা পায়।

৬ নভেম্বর ইনভিজিবল স্টোরিজ পরিবেশিত হবে ইংরেজি ও বাংলা ভাষায় এবং ৭ নভেম্বর পরিবেশিত হবে ফরাসি ও বাংলা ভাষায়। আসন খালি থাকা সাপেক্ষে প্রদর্শনী দুটি সব শ্রেণির দর্শকদের জন্য উন্মুক্ত।

কিংবদন্তিদের গল্প নিয়ে বিটিভির নতুন অনুষ্ঠান

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত ও খ্যাতিমান ব্যক্তিদের জীবন, কর্ম, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান। আজ থেকে প্রচার শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’ শিরোনামের অনুষ্ঠানটি। দেখা যাবে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রোববার রাত ১০টায়।

তাহমিমা আনামের উপন্যাস অবলম্বনে টিভি সিরিজ

বাংলাদেশে জন্ম নেওয়া খ্যাতিমান ব্রিটিশ লেখিকা তাহমিমা আনামের আসন্ন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে তৈরি হচ্ছে টিভি সিরিজ। এমি-মনোনীত চিত্রনাট্যকার অ্যালিসন ব্রাউনের সঙ্গে যৌথভাবে এই সিরিজের চিত্রনাট্য সাজাচ্ছেন তাহমিমা নিজেই।

কোণঠাসা তানজিন তিশা, একদিকে মামলার চাপ অন্যদিকে অনিশ্চিত সিনেমা

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অভিনেত্রী তানজিন তিশার। গত বছর শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় নাম লেখানোর পর থেকে একের পর এক বিতর্কে জড়িয়ে যাচ্ছে তাঁর নাম। শুটিং সেটে সহশিল্পীকে মারধর, শাড়ি-কাণ্ড নিয়ে একাধিক ফ্যাশন হাউসের প্রতারণার অভিযোগে সংবাদের শিরোনাম হয়েছেন। এ নিয়ে আদালতেও যেতে হয়েছে তাঁকে। এ

জনপ্রিয় টার্গেট

পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার: ডিএমপি

শিল্পকলায় ‘ইনভিজিবল স্টোরিজ’ নাটকের দুই প্রদর্শনী

প্রকাশ: ১০:০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬