লাইফস্টাইল

বর্ষায় ভ্রমণের জন্য অপরিহার্য সরঞ্জামসমূহ

বর্ষা নামলেই প্রকৃতি যেন নিজের সাজপোশাক বদলে ফেলে। ঘন সবুজ গাছপালা, নদীর প্রাচুর্য আর পাহাড়ে মেঘের খেলা সব মিলিয়ে এ মৌসুমের ভ্রমণ এক ভিন্ন স্বাদ এনে দেয়।

তবে বর্ষার সৌন্দর্যের পাশাপাশি থাকে কিছু বাড়তি ঝুঁকিও, যা অবহেলা করলে আনন্দময় যাত্রা মুহূর্তেই অসুবিধায় পরিণত হতে পারে।

ভ্রমণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্ষাকালে বের হওয়ার আগে কিছু মৌলিক প্রস্তুতি ভ্রমণকে করে তুলতে পারে নির্ভার ও নিরাপদ।

ওয়াটারপ্রুফ সুরক্ষা

যাত্রায় ব্যবহৃত ব্যাগ বৃষ্টির পানি থেকে রক্ষা করতে ওয়াটারপ্রুফ ব্যাগ বা রেইন কভার ব্যবহার জরুরি। এতে ভেতরের পোশাক, ইলেকট্রনিক গ্যাজেট কিংবা কাগজপত্র ক্ষতির হাত থেকে বাঁচবে।

রেইনকোট ও ছাতা

হঠাৎ বৃষ্টি মোকাবিলায় হালকা রেইনকোট বা ভাঁজযোগ্য ছাতা হাতের কাছে রাখুন। রেইনকোট বহনে সহজ এবং ভিজে যাওয়া থেকে সর্বোত্তম সুরক্ষা দেয়।

ইলেকট্রনিক ডিভাইসের সুরক্ষা

ফোন, পাওয়ার ব্যাংক বা ক্যামেরা ভিজে গেলে পুরো ভ্রমণ বিঘ্নিত হতে পারে। তাই পানিরোধক মোবাইল কভার ও ইলেকট্রনিক পাউচ রাখাই ভালো।

সহজে শুকানো পোশাক

সিনথেটিক বা হালকা ম্যাটেরিয়ালের পোশাক বর্ষায় ভ্রমণের জন্য আদর্শ, কারণ এগুলো ভিজলেও দ্রুত শুকিয়ে যায়। সঙ্গে রাখুন কিছু অতিরিক্ত জামা ও তোয়ালে।

পাদুকা নির্বাচন

রাবারের স্যান্ডেল বা পানি প্রতিরোধী জুতো বর্ষার পথে হাঁটার জন্য সুবিধাজনক। চামড়ার জুতো বা ভারী স্নিকার্স এড়িয়ে চলাই ভালো।

প্রাথমিক চিকিৎসা সামগ্রী

সর্দি-কাশি, পেটের সমস্যা বা ত্বকের অ্যালার্জির মতো অসুবিধা এড়াতে কিছু সাধারণ ওষুধ, ব্যান্ড-এইড, হ্যান্ড স্যানিটাইজার ও ভেজা টিস্যু সঙ্গে রাখুন।

খাবার ও পানি

দূরবর্তী বা অফবিট লোকেশনে খাবার না পাওয়ার সম্ভাবনা থাকে। তাই শুকনো খাবার ও নিরাপদ পানির বোতল বহন করতে ভুলবেন না।

পলিথিন বা জিপলক ব্যাগ

ভেজা জামাকাপড় বা জুতো আলাদা করে রাখার জন্য পলিথিন বা জিপলক ব্যাগ অত্যন্ত কার্যকর।

চার্জিং সমাধান

বিদ্যুৎ বিভ্রাট বা চার্জের অভাব মেটাতে ভালো মানের পাওয়ার ব্যাংক সাথে রাখুন।

টাকা ও কাগজপত্র সুরক্ষা

গুরুত্বপূর্ণ নথি ও নগদ টাকা ওয়াটারপ্রুফ পাউচে সংরক্ষণ করুন। পাশাপাশি ডিজিটাল পেমেন্টের পাশাপাশি কিছু নগদ অর্থও রাখুন।

অতিরিক্ত কাপড় বা গামছা

হাত-মুখ মুছতে কিংবা জিনিসপত্র মোড়াতে ছোট গামছা বা কাপড় অনেক কাজে আসে।

বর্ষা মানেই ভ্রমণের এক অনন্য অভিজ্ঞতা। তবে প্রস্তুতি ছাড়া বের হলে সেই আনন্দ কমে যেতে পারে। তাই ভ্রমণের আগে এই প্রয়োজনীয় সামগ্রী গুছিয়ে নিলে নির্ভয়ে উপভোগ করা যাবে বর্ষার রূপ, প্রাকৃতিক প্রশান্তি ও অ্যাডভেঞ্চারের স্বাদ।

দৈনিক টার্গেট

দৈনিক টার্গেট বাংলাদেশী সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।