পুয়ের্তো রিকোয় অনুষ্ঠেয় মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতায় এবার ১২০টির বেশি দেশের প্রতিযোগীর অংশ নেওয়ার কথা। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে নিজেকে ও বাংলাদেশকে তুলে ধরার অপেক্ষায় এখন সামিরা খান মাহি। ভক্তদের মনে প্রশ্ন জাগতেই পারে, তিনি রোজ কীভাবে ত্বকের যত্ন নেন, সে সম্পর্কে। পূর্বের একটি সাক্ষাৎকারে আজকের পত্রিকাকে তিনি জানিয়েছিলেন তাঁর রোজকার রূপরুটিন সম্পর্কে। জেনে নিন।
শুটিং শিডিউলে মনমতো সময় বের করা কঠিন হলেও রাতে ঘুমানোর আগে আধা ঘণ্টা ও ঘুম থেকে ওঠার পর আধা ঘণ্টা নিজের যত্ন নেওয়ার সময় রাখেন তিনি।
বেসিক স্কিন কেয়ারই মেইনটেইন করা হয় বলে জানান সামিরা খান মাহি। রূপচর্চায় মাহির মূলনীতি হলো ময়েশ্চারাইজিং, সানস্ক্রিন আর সেরাম। যেগুলো প্রতিদিন না করলেই নয়। এ ছাড়া প্যাক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই প্রাকৃতিক উপাদানকেই ভরসা করেন তিনি। কেমিক্যাল যতটা সম্ভব এড়িয়ে প্রাকৃতিক উপাদানে নির্ভর করাকেই সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন মাহি।
ব্যায়াম বলতে সাধারণ ওয়ার্কআউট করতেই বেশি পছন্দ করেন। তাঁর ভাষ্য, ‘ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি আর মাঝেমধ্যে সময় পেলে ইয়োগা করা হয়।’
সামিরা খান মাহি বলেন, নিজেকে নিয়ে পজিটিভ চিন্তা করা জরুরি। নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সময় দিতে হবে। তিনি বিশ্বাস করেন, একজন মানুষের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ভেতরের সৌন্দর্যই আসল।
ছবি: সামিরা খান মাহির ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ থেকে

দৈনিক টার্গেট 



























