প্রজ্ঞাপনে ১০ কর্মকর্তার পূর্বের কর্মস্থল থেকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। বদলি কর্মকর্তারা হলেন ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার, মো. মেহেদী হাসানকে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার, মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার ও মো. মাহিন ফরাজীকে বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, কিশোরগঞ্জ কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে, পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ সুপার তানজিনা চৌধুরীকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আরিফ রাইয়ানকে চট্টগ্রাম পটিয়া সার্কেলে, ব্রাহ্মণবাড়িয়ার (বি. সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলামকে গাজীপুরের কালীগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার ও বরিশাল গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দীনকে বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বর মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে আগামী ২০ সেপ্টেম্বর থেকে তাঁরা তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন বলে জানানো হয়।
বিটিবি সিইও বলেন, দায়িত্ব নেওয়ার পর আমরা পর্যটকদের সর্বোত্তম সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়েছি। আমরা পর্যটন মহাপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে চাই, যা এ বছরের মধ্যেই চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এ জন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মাঠপর্যায়ে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে।
দুদকের সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য বলেন, ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ে বিভিন্ন সেবায় দালালদের দৌরাত্ম্য এবং ঘুষের বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছিল। অভিযোগের সত্যতা যাচাই করতে দুদকের কর্মকর্তারা ছদ্মবেশে কার্যালয়ে অবস্থান করেন।
দৈনিক টার্গেট 





















