ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণহত্যার স্বীকৃতি মিললেও রোহিঙ্গা প্রত্যাবাসন বহুদূর, বাংলাদেশের সামনে যত ‘অপশন’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৩৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

তবে এই রায় বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে, মিয়ানমার সীমান্তের কাছে বসবাসরত ১২ লাখ রোহিঙ্গার নিজ দেশে ফিরে যাওয়ার পথ কতটা সহজ করবে, তা নিয়ে সংশয় রয়েছে। বিশেষ করে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলায় প্রত্যাবাসনের সম্ভাবনা আরও জটিল হয়ে উঠেছে।

অন্যদিকে, আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় বিপুলসংখ্যক রোহিঙ্গার দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক আদালতের রায়কে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই সংকটের একমাত্র কার্যকর সমাধান এখনো রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ শুক্রবার রয়টার্সকে বলেন, ‘প্রত্যাবাসন আগামীকাল কিংবা খুব শিগগিরই শুরু হবে না।’ তবে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার পরিবেশ তৈরিতে অন্যান্য সংস্থা ও দেশকে সঙ্গে নিয়ে বহুপক্ষীয় কূটনৈতিক চাপ সৃষ্টি করবে বাংলাদেশ।

আন্তর্জাতিক আদালতের রায়ের পর রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে সম্ভাব্য সময়সীমার বিষয়ে এটিই বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া প্রথম বক্তব্য।

বছরের পর বছর ধরে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা চালানো হলেও তা সফল হয়নি। বিশ্লেষকদের মতে, গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সমালোচনার মুখে পড়া মিয়ানমারের সরকার প্রত্যাবাসনে আগ্রহী হবে, এমন সম্ভাবনা খুবই কম। আদালত মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে গণহত্যার সময় ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগের বিষয়টি তুলে ধরেছে।

মিয়ানমারের স্বাধীন বিশ্লেষক সাই কিয়ি জিন সো বলেন, আদালতের নির্দেশগুলোর মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়টিও রয়েছে। কিন্তু বাস্তবে সেটি ঘটার সম্ভাবনা এখনো কম। এর কারণ হিসেবে তিনি ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর শুরু হওয়া গৃহযুদ্ধের কথা উল্লেখ করেন।

এদিকে, মিয়ানমার সরকার শুক্রবার বলেছে, আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্ত সর্বসম্মত নয় এবং এটি অন্যায্য। দেশটির দাবি, মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের সময় প্রায় ৭ লাখ ৫০ হাজার রোহিঙ্গা দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসেন। তার আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছিলেন আরও কয়েক লাখ রোহিঙ্গা। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে দায়ের করা মামলার মূল ভিত্তি ছিল ওই সামরিক অভিযান।

এর ছয় বছর পর, ২০২৩ সালের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এতে আরও অনেক মানুষ বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। ফলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা আরও বেড়ে যায়।

মিয়ানমারের অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। ২০২৩ সালের শেষ দিক থেকে তারা রাখাইন রাজ্যের প্রায় পুরো এলাকা মিয়ানমারের সামরিক বাহিনীর কাছ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। রোহিঙ্গাদের অধিকাংশকে ভবিষ্যতে যেসব এলাকায় ফিরিয়ে নেওয়ার কথা, সেসব এলাকাও এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে।

রোহিঙ্গাদের বিরুদ্ধেও নৃশংসতা চালানোর অভিযোগ রয়েছে আরাকান আর্মির বিরুদ্ধে। তবে আন্তর্জাতিক আদালতের রায় নিয়ে গোষ্ঠীটি এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। এ বিষয়ে রয়টার্সের পাঠানো প্রশ্নেরও জবাব দেননি তাদের একজন মুখপাত্র।

গত আগস্টে মিয়ানমার সরকার জানিয়েছিল, বাংলাদেশে বিভিন্ন শিবিরে বসবাসরত ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে তারা রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করেছে। তবে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু হবে না বলে জানিয়েছিল দেশটি।

২০১৭ সালে ব্যাপকসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার আগে মিয়ানমারে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বসবাস করতেন। বিভিন্ন হিসাব অনুযায়ী, বর্তমানে রাখাইন রাজ্যে প্রায় ৬ লাখ রোহিঙ্গা রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ বিভিন্ন বাস্তুচ্যুত শিবিরে বসবাস করছেন।

মিয়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করে আসছে। দেশটিতে রোহিঙ্গা পরিবারগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করলেও মিয়ানমার তাদের নাগরিকত্ব দিতে অস্বীকার করেছে। রোহিঙ্গা সংকট পর্যবেক্ষণকারী সংস্থা আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া বলেন, নাগরিকত্ব, অধিকার এবং প্রকৃত নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গাদের পক্ষে মিয়ানমারে ফিরে যাওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, রাখাইন রাজ্যের রাজধানী সিত্তওয়ের বাস্তুচ্যুত মানুষের শিবিরে থাকা রোহিঙ্গাদের নিয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। এসব শিবিরে বসবাসরত রোহিঙ্গারা কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। ত্রাণ পাওয়ার সুযোগ এবং চলাচলের স্বাধীনতার জন্য তাঁদের সামরিক বাহিনীর ওপর নির্ভর করতে হয়। ফলে তাঁরা প্রতিশোধমূলক হামলারও বড় ঝুঁকিতে রয়েছেন।

১৭ কোটি ৫০ লাখ মানুষের দেশ বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক সংকট ও অর্থের অভাবে বিপুলসংখ্যক রোহিঙ্গার দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছে। বাংলাদেশে রোহিঙ্গাদের উপার্জনের সুযোগও দেওয়া হয় না। তাই তাদের নিজ দেশে ফেরত পাঠাতে আগ্রহী ঢাকা। তবে বাংলাদেশ বারবার বলেছে, নিরাপদ ও অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব নয়।

আন্তর্জাতিক আদালতের রায় ভবিষ্যতে রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর পক্ষে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এ ক্ষেত্রে কূটনৈতিক চাপ ও আন্তর্জাতিক প্রভাব কাজে লাগানোর সুযোগও তৈরি হয়েছে। তবে একই সঙ্গে রায়টি বাংলাদেশের সামনে নতুন একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে।

আন্তর্জাতিক সংকটবিষয়ক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়া অঞ্চলের জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সি বলেন, ‘এখন বাংলাদেশকে এমন একটি রাষ্ট্রের সঙ্গে প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে, যেটিকে আন্তর্জাতিক আদালত গণহত্যার জন্য দায়ী করেছে। একই সঙ্গে ক্রমবর্ধমানভাবে আরাকান আর্মির সঙ্গেও আলোচনা করতে হবে।’

গত সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ। এই অবস্থানকে কাজে লাগিয়ে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বহুপক্ষীয় উদ্যোগ আরও জোরদার করবে ঢাকা। প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিই হবে এসব উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তবে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে রাখার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান এখন বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জন্য রোহিঙ্গা সংকটে প্রয়োজনীয় ৭১ কোটি ডলারের মানবিক সহায়তার মধ্যে এখন পর্যন্ত মাত্র ৬৯ শতাংশ অর্থ পাওয়া গেছে।

এদিকে, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় মালয়েশিয়াও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ নাগাদ মালয়েশিয়ায় ১ লাখ ৩৩ হাজার ৪০০ জন রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন। শুক্রবার মালয়েশিয়া জানিয়েছে, একটি পরিকল্পিত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসন করা হবে। রোহিঙ্গাদের পুনর্বাসনে এটি একটি বড় উদ্যোগ হতে যাচ্ছে।

রায়ে রোহিঙ্গাদের মনে নতুন আশার সঞ্চার করেছে

বাংলাদেশের একটি ঘনবসতিপূর্ণ আশ্রয়শিবিরে বসবাস করেন মোহাম্মদ জুবায়ের। আন্তর্জাতিক আদালতের রায়কে তিনি তাঁর মতো রোহিঙ্গা আশ্রয়প্রার্থীদের জন্য নতুন শক্তি ও আশার উৎস হিসেবে দেখছেন। ২৪ বছর বয়সী জুবায়ের বলেন, একজন রোহিঙ্গা হিসেবে এই মুহূর্ত তাঁকে নতুন করে শক্তি ও সাহস জুগিয়েছে।

তিনি বলেন, তাঁর সবচেয়ে বড় স্বপ্ন শুধু এই নয় যে, বিশ্ববাসী তাদের ওপর ঘটে যাওয়া নির্যাতন ও গণহত্যার ঘটনা স্বীকার করবে। বরং তাঁর সবচেয়ে বড় স্বপ্ন হলো, এমন একটি দিন দেখা, যেদিন তাঁরা নিজেদের পূর্বপুরুষের ভিটেমাটিতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন।

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে যথাযথ কর্মসংস্থানের সুযোগ পায় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি খলিলুর রহমান কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন। আজ শুক্রবার সকালে তিনি কুতুপালংয়ের ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের সমাবেশস্থলে পৌঁছান।

‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হুমায়ুন কবির বলেন, ‘এগুলো একটা ক্ষুদ্র সন্ত্রাসী গোষ্ঠী। এরা বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। সন্ত্রাসীদের কোনো দেশে টেকসই অবস্থান হয় না, বাংলাদেশেও হবে না। আমরা এদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি ন্যায়বিচারের পথে এগোব।’

জনপ্রিয় টার্গেট

১৩ বছর পর দিল্লিতে ফিরে নতুন চাকরি পেলেন জয়াবর্ধনে

গণহত্যার স্বীকৃতি মিললেও রোহিঙ্গা প্রত্যাবাসন বহুদূর, বাংলাদেশের সামনে যত ‘অপশন’

প্রকাশ: ০৪:৩৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬