চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম সরকার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮১ বার পঠিত হয়েছে

আজ রোববার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে হবে—এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই অনেক কিছু দেখবেন এবং অনেক কিছুই আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারব। কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ খুব দ্রুত গতিতে চলছে সেগুলো শেয়ার করব।’

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। আরও কিছু প্রস্তুতি রয়েছে, আচরণবিধি অলরেডি আমরা চূড়ান্ত করেছি। জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইন্ট্রোডিউস করেছিলাম, অনেকগুলোই স্থানীয় সরকার নির্বাচনেও আমরা এনেছি এবং দুই একদিনের ভেতরে গ্যাজেট নোটিফিকেশন হবে।’

নির্বাচন কমিশনার জানান, নভেম্বর-ডিসেম্বর মাস এই দুটি মাস ছাত্র-ছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষকদের জন্য খুব ব্যস্ততার সময়। বিশেষ করে বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষা তারপরে টেস্ট পরীক্ষা, প্রি-টেস্ট পরীক্ষা রয়েছে।

নির্বাচন কমিশনার বলেন, ‘এই পরীক্ষাগুলো বিবেচনায় রাখতে হচ্ছে। ভোট কেন্দ্রগুলো হবে শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এবং ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে প্রিসাইডিং অফিসার, অ্যাসিস্টেন্ট প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার হবে শিক্ষকরা। এই দুটি যাতে একই সময় না হয় সে বিষয় বিষয়টি আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করতে হচ্ছে।’ ভোটের দিণক্ষণ নির্ধারণে কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে তফসিল ঘোষণার কথা জানান আনোয়ারুল ইসলাম সরকার।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘সেদিক থেকে আমরা আশা রাখি এই পরীক্ষার সময়গুলো বাদ দিয়ে আগে বা পরে আমরা নির্বাচনের তারিখ নির্ধারণ করব। যতটুক সম্ভব সেটাকে আমরা ওইভাবে শিডিউলে নিয়ে আসব। তবে সুনির্দিষ্টভাবে আমি দিনক্ষণ তারিখ এই মুহূর্তে বলতে পারব না, একটু সময় দিতে হবে। আমরা কাজ করছি। অচিরেই জানানো হবে।’

ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে বলে উল্লেখ করেন এ নির্বাচন কমিশনার।

স্থানীয় সরকার নির্বাচনে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে কমিশনার বলেন, ‘আমরা চিন্তা করছি যে সমস্ত ভোট কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আসবে। বডি ওর্ন ক্যামেরা আরও আমরা বৃদ্ধি করব। ড্রোনের ব্যবহার করব যাতে তড়িৎ কোথায় কি হচ্ছে না হচ্ছে এই তথ্যগুলো আমরা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মুভমেন্টকে ত্বরান্বিত করতে পারি।’ এছাড়া ভুল তথ্য বা মিসইনফরমেশন মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানান।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল তৈরি হতে না দেওয়ার বিষয়ে মানুষকে আরও সচেতন করার ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কেবল প্রতিবেশী রাষ্ট্রের নয়, এটি আত্মার সম্পর্ক। দুই দেশের মানুষের ভাষা, সাহিত্য, সংগীত, লোকঐতিহ্য ও মানবিক মূল্যবোধের মধ্যে যে গভীর সেতুবন্ধন রয়েছে, সেটিই দ্বিপক্ষীয় সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। জাতির প্রকৃত পরিচয় তার সংস্কৃতি।

প্রতারণার মামলায় প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।

জনপ্রিয় টার্গেট

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম সরকার

প্রকাশ: ০৫:১১:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬