০৪:২১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ৫ হাজারের বেশি হামের রোগী শনাক্ত, ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা যায়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৮ শতাংশের বয়স পাঁচ বছরের কম। আর ৫ থেকে ১৯ বছর বয়সী শিশু-কিশোরদের হার ৪১ শতাংশ। সব মিলিয়ে শনাক্ত হওয়া রোগীদের প্রায় ৫৯ শতাংশই শিশু ও কিশোর। আক্রান্তদের অধিকাংশই বিভিন্ন প্রাদুর্ভাবের সঙ্গে সংশ্লিষ্ট। এ ধরনের আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪ হাজার ৯৯৩।

যুক্তরাষ্ট্রে কিন্ডারগার্টেনে ভর্তি শিশুদের মধ্যে টিকা গ্রহণের হার কমে যাওয়ার সময়েই হামের এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এ হার ছিল ৯৫ দশমিক ২ শতাংশ। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে তা কমে দাঁড়িয়েছে ৯২ দশমিক ৪ শতাংশে। ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত শনাক্ত হওয়া হামে আক্রান্তের সংখ্যা ২০২৫ সালে শনাক্ত হওয়া ২ হাজার ২৮৯ জনের দ্বিগুণেরও বেশি।

সিডিসির তথ্য অনুযায়ী, ২০২৬ সালে হামজনিত কারণে যুক্তরাষ্ট্রে চারজনের মৃত্যু হয়েছে। তবে সংস্থাটির প্রকাশিত জাতীয় মৃত্যুর সংখ্যা বিভিন্ন অঙ্গরাজ্যের কর্মকর্তাদের দেওয়া হিসাবের চেয়ে কম। বিশেষ করে প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের হিসাবের সঙ্গে সিডিসির তথ্যের পার্থক্য রয়েছে।

পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরে সেখানে হামে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৮৭ জন।

হামে মৃত্যুর ঘটনা কীভাবে শ্রেণিবদ্ধ করা হবে, তা নিয়ে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের মধ্যে বিরোধের কেন্দ্রে রয়েছে কেন্দ্রীয় সরকারের এই হিসাব।

পেনসিলভানিয়ার নিয়ম অনুযায়ী, কারও শরীরে হাম নিশ্চিত হওয়ার পর উপসর্গ দেখা দেওয়ার ৩০ দিনের মধ্যে তাঁর মৃত্যু হলে সেটিকে ‘হাম-সংশ্লিষ্ট মৃত্যু’ হিসেবে নথিভুক্ত করা হয়। তবে মৃত্যুর কারণ যদি হাম থেকে সম্পূর্ণ আলাদা কোনো ঘটনা হয়, সে ক্ষেত্রে তা এ হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না।

গত আগস্টে পেনসিলভানিয়া জানায়, টিকা না নেওয়া দুজনের হামজনিত কারণে মৃত্যু হয়েছে। সিডিসি প্রথমে ওই মৃত্যুর ঘটনাগুলো জাতীয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু টিকাবিরোধী মনোভাবের জন্য পরিচিত কেনেডি প্রশ্ন তোলার পর সংস্থাটি পরে সেগুলো হিসাব থেকে বাদ দেয়। কেনেডির প্রশ্ন ছিল, হাম ওই দুজনের মৃত্যুর কারণ ছিল কি না কিংবা মৃত্যুর পেছনে রোগটির কোনো ভূমিকা ছিল কি না।

সিডিসি জানিয়েছে, হামে মৃত্যুর ঘটনা নথিভুক্ত করার জন্য একটি অভিন্ন সংজ্ঞা নির্ধারণ করতে তারা যুক্তরাষ্ট্রের রাজ্য ও অঞ্চলগুলোর মহামারিবিদদের পরিষদের সঙ্গে কাজ করছে।

তবে সংক্রামক রোগ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, মৃত্যুর ঘটনা কীভাবে শ্রেণিবদ্ধ করা হবে, তা নিয়ে এই বিরোধ হামের পরিণতি পর্যবেক্ষণে সিডিসির দীর্ঘদিনের অনুসৃত পদ্ধতির সঙ্গে সাংঘর্ষিক।

মহামারিবিদেরা আল-জাজিরাকে বলেছেন, ‘হাম-সংশ্লিষ্ট মৃত্যু’ নথিভুক্ত করার পদ্ধতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও সিডিসি দীর্ঘদিন ধরে অনুসরণ করে আসছে।

দুই দশকেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল, দেশটিতে হাম নির্মূল হয়েছে। তবে বিশ্বজুড়েও রোগটির সংক্রমণ বেড়েছে। বিশেষ করে যেসব জনগোষ্ঠীর মধ্যে টিকা নিয়ে সংশয় রয়েছে অথবা যেসব এলাকায় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ সীমিত, সেসব জায়গায় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কোনো একটি ভৌগোলিক এলাকায় টিকা গ্রহণের হার কমে গেলে হাজার হাজার মাইল দূরে থাকা মানুষও সংক্রমণের ঝুঁকিতে পড়তে পারেন। তাই হাম প্রতিরোধের দায়িত্ব কেবল কোনো একটি দেশ বা অঞ্চলের নয়, বরং এটি বৈশ্বিকভাবে সবার সম্মিলিত দায়িত্ব।

শিশুর হাতে স্মার্টফোন: চোখের জন্য কতটা ঝুঁকিপূর্ণ

বর্তমান যুগে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। বড়দের পাশাপাশি শিশুরাও এখন স্মার্টফোনে অভ্যস্ত হয়ে উঠছে। খাবার খাওয়ানো, কান্না থামানো কিংবা ব্যস্ত রাখার সহজ উপায় হিসেবে অনেক অভিভাবক শিশুর হাতে স্মার্টফোন তুলে দিচ্ছেন। কিন্তু এই সাময়িক স্বস্তি শিশুর চোখের স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর

পাতলা গড়নের মানুষেরও কেন প্রিডায়াবেটিস হয়

অনেকে মনে করেন, অতিরিক্ত ওজন বা স্থূলতা থাকলেই ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। কিন্তু ধারণাটি পুরোপুরি সঠিক নয়। পাতলা গড়নের মানুষেরও প্রিডায়াবেটিস হতে পারে। কারণ, রক্তে শর্করার মাত্রা শুধু শরীরের ওজনের ওপর নির্ভর করে না। বংশগত কারণ, শরীরে চর্বি জমার ধরন এবং জীবনযাপনের অভ্যাসও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিদিন বাদাম খেলে বাড়ে মস্তিষ্কের ক্ষমতা

প্রতিদিন বাদাম খেলে স্মৃতিশক্তি ভালো থাকবে—এমন কথা শুনে বড় হয়েছেন অনেকে। প্রশ্ন জাগতে পারে, বাদাম কি মস্তিষ্কের বয়স বৃদ্ধির প্রক্রিয়া ধীর করতে পারে? সম্প্রতি ফুড অ্যান্ড ফাংশন জার্নালে প্রকাশিত নেদারল্যান্ডসের মাস্ট্রিচ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের এক গবেষণায় উঠে এসেছে এই প্রশ্নের উত্তর।

জনপ্রিয় টার্গেট

রাজধানীতে ২৬ নভেম্বর শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’

যুক্তরাষ্ট্রে ৫ হাজারের বেশি হামের রোগী শনাক্ত, ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ

প্রকাশ: ১২:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬