হাঁটার গতি ও তীব্রতা হতে পারে দীর্ঘায়ুর চাবিকাঠি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

‘হোয়াইটহল টু অ্যাকসেলেরোমিটার সাবস্টাডি’ শীর্ষক গবেষণাটি ইউরোপে প্রায় ১২ বছর ধরে পরিচালনা করা হয়। এই গবেষণায় দেখা গেছে, প্রতিটি স্ট্যান্ডার্ড বৃদ্ধিতে ক্লিনিক্যাল হাঁটার গতি মৃত্যুর ঝুঁকি ২৩ শতাংশ কমিয়ে দেয়। একই ভাবে, দৈনন্দিন জীবনে মাঝারি বা দ্রুত গতির ক্যাডেন্সও মৃত্যুর ঝুঁকি ১৭ থেকে ১৮ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা জানান, দ্রুত হাঁটার অর্থ হলো হৃৎপিণ্ড, ফুসফুস, পেশি এবং মস্তিষ্ক একসঙ্গে সুসমন্বিতভাবে কাজ করছে, যা ভালো স্বাস্থ্য নির্দেশ করে।

‘ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিন’-এ প্রকাশিত অন্য এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ১০ হাজার ধাপ হাঁটার লক্ষ্য সবার পক্ষে পূরণ করা সম্ভব না হলেও হাঁটার গতি বাড়িয়ে দিয়ে এর সুফল পাওয়া সম্ভব। এক লাখের বেশি মানুষের ওপর চালানো এ গবেষণায় দেখা গেছে, যারা দিনে ৫ হাজার ধাপের কম হাঁটেন, তাঁরা একটু বেশি গতিতে অর্থাৎ প্রতি মিনিটে ৮০ ধাপের বেশি হাঁটলে তাঁদের মৃত্যুর ঝুঁকি ধীর গতিতে ৫ হাজার থেকে ৭ হাজার ৫০০ ধাপ হাঁটা মানুষের কম হতে পারে। অর্থাৎ, দীর্ঘ পথ হাঁটতে না পারলেও হাঁটার গতি বাড়িয়ে দিয়ে একই সুফল পাওয়া সম্ভব।

শারীরিক সুস্থতা বজায় রাখতে ব্যায়ামের তীব্রতা রক্তচাপ নিয়ন্ত্রণ, সুষম ওজন বজায় রাখা, ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি এবং সামগ্রিক কার্ডিয়ামেটাবলিক ঝুঁকি কমাতে সাহায্য করে। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, হুট করে দ্রুত হাঁটার চেয়ে নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী চলা এবং ধারাবাহিকতা বজায় রাখা সবচেয়ে জরুরি। হঠাৎ করে হাঁটার গতি কমে গেলে বা কোনো সমস্যা দেখা দিলে তা বয়সজনিত ভেবে এড়িয়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ছোট ছোট পদক্ষেপে নিয়মিত হাঁটার অভ্যাসই জীবনকে দীর্ঘ ও সুস্থ রাখতে পারে।

অতিরিক্ত ওজন ডেকে আনে বিপদ

অতিরিক্ত ওজন ডেকে আনে বিপদ

সাধারণ মানুষের ক্ষেত্রে বিএমআই ২৫-এর বেশি হলে অতিরিক্ত ওজন এবং ৩০-এর বেশি হলে তাকে স্থূলতা বা ওবেসিটি বলা হয়। তবে দক্ষিণ এশিয়ার বাসিন্দাদের ক্ষেত্রে বিএমআই ২৩-এর বেশি হলে অতিরিক্ত ওজন বলা হয়।

পেস্তাবাদাম কি ঘুম আনতে পারে

পেস্তাবাদাম কি ঘুম আনতে পারে

পেস্তায় এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে, যা ঘুম-সম্পর্কিত প্রক্রিয়াগুলোর সঙ্গে যুক্ত। একমুঠো পেস্তাবাদাম রাতের ঘুম সুন্দর করতে পারে কি না, তা নিয়ে চলছে গবেষণা। ‘নিউট্রিশন রিসার্চ রিভিউস’-এ প্রকাশিত সাম্প্রতিক সমীক্ষায় পেস্তাবাদামের পুষ্টি উপাদান ও ঘুম নিয়ে এর সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখা হয়েছে।

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬২

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮-এ। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৩৬৭।

জনপ্রিয় টার্গেট

ঢাকা বিশ্ববিদ্যালয়: ভর্তি পরীক্ষায় সফলতার কৌশল

হাঁটার গতি ও তীব্রতা হতে পারে দীর্ঘায়ুর চাবিকাঠি

প্রকাশ: ০৯:২৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬