এ সময় রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন, শেখ হাসিনার আগমন কিংবা দলীয় কর্মসূচিকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করতে ওই ব্যক্তি এলাকায় অবস্থান করছিলেন। রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনায় জড়িত আওয়ামী লীগের পদধারী নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও বলেন তিনি।
ভিডিওতে আরও দেখা যায়, আটকের পর ওই ব্যক্তিকে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দেন যুবদল নেতা নয়ন। পরে তাঁকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেওয়া হয়। একই সঙ্গে আটক ব্যক্তির মানিব্যাগ, মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র যেন যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়, সে নির্দেশনা দেন উপস্থিত নেতা-কর্মীদের।

দৈনিক টার্গেট 

























