ঢাকা-১৫ কাফরুলে শফিকুর রহমানের গণসংযোগ ও মতবিনিময়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১০২ বার পঠিত হয়েছে

রাজধানীর ঢাকা-১৫ আসনের কাফরুল দক্ষিণ থানা এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছেন বিরোধীদলীয় নেতা এবং ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় তালতলা তাসফির মসজিদকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি দেখা যায়।

সন্ধ্যা ৭টা থেকে এশার নামাজ পর্যন্ত চলা এই গণসংযোগে তিনি এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। পরে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। বক্তব্যে সমাজে শান্তি, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানার আমির উপাধ্যক্ষ আনোয়ারুল করিম এবং থানা সেক্রেটারি মুহাম্মদ আবু নাহিদসহ স্থানীয় পর্যায়ের নেতারা।

এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, শ্রমিক ও যুব সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে এলাকার সামগ্রিক পরিস্থিতি ও জনমতের বিষয়ে খোঁজখবর নেন জামায়াত আমির।

জনপ্রিয় টার্গেট

ঢাকা-১৫ কাফরুলে শফিকুর রহমানের গণসংযোগ ও মতবিনিময়

প্রকাশ: ০৮:১৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬