জুলাই বিপ্লবী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলমের জরুরি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতের দিকে এনসিপির মিডিয়া সেল এক সংক্ষিপ্ত বার্তায় বিষয়টি নিশ্চিত করে। জানা যায়, একই দিন দুপুরের পর হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে দ্রুত তাকে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার মূত্রথলীতে পাথরের উপস্থিতি শনাক্ত করেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে নির্ধারিত সময়েই অপারেশন সম্পন্ন হয় এবং তা সফল হয়েছে বলে চিকিৎসকরা জানান।
দলের নেতাকর্মীরা সারজিস আলমের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে তার পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।
দৈনিক টার্গেট 


























