ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘পুরো অস্ট্রেলিয়া দলটাই প্রতারক, ম্যাচ ফিক্সিংয়ের চেয়েও বড় অপরাধ করেছে তারা’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

কেপটাউনের নিউল্যান্ডসে আট বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বল টেম্পারিং করেছিল অস্ট্রেলিয়া। সেবার অজি অধিনায়ক স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট শাস্তি পেয়েছিলেন। ২০১৮ সালে এটা ঘটলেও সম্প্রতি খাজার আত্মজীবনী প্রকাশের পর আবার সেটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এমনকি বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও বিব্রতকর অবস্থায় পড়েছেন।

আত্মজীবনী প্রকাশের পর কেউবা খাজার পক্ষে দাঁড়িয়েছেন, কেউ আবার তাঁকে ধুয়ে দিয়েছেন। বয়কট স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির ঘটনায় পুরো অস্ট্রেলিয়াকেই দায়ী করেছেন। ‘দ্য টেলিগ্রাফে’ লেখা এক কলামে লিখেছেন, ‘ক্রিকেট ইতিহাসে আমি যা কিছু পড়েছি বা দেখেছি, তার মধ্যে এটা সবচেয়ে বড় ঘটনা। পুরো একটা দল প্রতারণা করেছে। স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি ম্যাচ ফিক্সিংয়ের চেয়েও বড় অপরাধ।’

২০০০ সালে ভারতের বিপক্ষে এক সিরিজে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তখন প্রোটিয়া অধিনায়ক ছিলেন হ্যানসি ক্রোনিয়ে। ঘটনা প্রমাণিত হওয়ার পর তাঁকে ক্রিকেট থেকেই পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছিল। বয়কট স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির ঘটনার বিবরণ দিতে গিয়ে উল্লেখ করেছেন ক্রোনিয়ের কথাও। ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেট বিশ্লেষক ‘দ্য টেলিগ্রাফে’ কলামে লিখেছেন, ‘২৫ বছরেরও বেশি সময় আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে তছনছ করে দিয়েছিল ক্রনিয়ের ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা। ক্রনিয়ে সেখানে মূলত কয়েকজন জুনিয়র ক্রিকেটারকে যুক্ত করেছিল। কিন্তু স্যান্ডপেপার কাণ্ডে পুরো অস্ট্রেলিয়া দলই জড়িত ছিল। ক্রিকেটার, কোচ—সবাই এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। সবাই মিলে প্রতারণার পরিকল্পনা করেছিল। অথচ ঘটনাটি ধামাচাপা দিতে কেবল তিন ক্রিকেটারকে সমস্ত দোষ নিজেদের কাঁধে নিতে হয়।’

বয়কটের মতে ক্রোনিয়ে যেভাবে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন, স্মিথের ক্ষেত্রেও তেমনটাই হওয়া উচিত ছিল। ইংল্যান্ডের ব্যাটিং কিংবদন্তি লিখেছেন, ‘‘ওয়ার্নার যখন স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দিয়েছিল, অধিনায়ক হিসেবে তখনই স্মিথের বিষয়টা বন্ধ করে দেওয়া উচিত ছিল। স্মিথ বলল, ‘আমি এ বিষয়ে কিছু জানতে চাই না’। অথচ এরপরও ঘটনাটি ঘটতে দিয়েছে এবং প্রতারণা করে বাড়তি সুবিধা গ্রহণ করেছে। আর মনে করেছে, এভাবে সে কোনো না কোনোভাবে নিজেকে ঘটনার দায় থেকে মুক্ত রাখতে পারবে। বিষয়টা সত্যিই বিস্ময়কর। ইতিহাস কখনো স্মিথকে ক্ষমা করবে না। অধিনায়ক হিসেবে সে নিজের দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ।’

খাজা তাঁর আত্মজীবনীমূলক বই সবরে দাবি করেছেন, বল টেম্পারিংয়ের ঘটনায় ২০১৮ সালে পুরো অস্ট্রেলিয়া দলই জানত। এমনকি ব্যানক্রফট কদিন আগে অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমে কলাম লেখার পর বর্তমান টেস্ট অধিনায়ক কামিন্সের ওপর সন্দেহ বেড়ে যায়। যদিও কামিন্স বরাবরের মতো দাবি করে এসেছেন, তিনি কিছুই জানেন না। এমনকি তাঁর বাসার সামনে সাংবাদিকেরা ঘিরে ধরেছেন। তবে কামিন্সের ওপর আস্থা রেখে তাঁকেই অধিনায়ক হিসেবে বহাল রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

৭২০ রান করে রেকর্ডের পর রেকর্ড গড়ল ভারত

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রেকর্ডের পর রেকর্ড গড়েছে ভারত। ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে তারা। বিদেশের মাটিতে টেস্টে এটিই ভারতের সর্বোচ্চ সংগ্রহ

জনপ্রিয় টার্গেট

ভারতীয়কে বিয়ে করলেই নাগরিকত্ব মিলবে না, মার্কিন নারীর আবেদন প্রত্যাখ্যান আদালতের

‘পুরো অস্ট্রেলিয়া দলটাই প্রতারক, ম্যাচ ফিক্সিংয়ের চেয়েও বড় অপরাধ করেছে তারা’

প্রকাশ: ০৩:৩৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬