০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনায় ফেরা হচ্ছে না মেসির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

ইউরোপিয়ান ফুটবলের দলবদল বিশেষজ্ঞ এবং ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো শুক্রবার জানিয়েছেন, মায়ামি ছাড়ার কোনো পরিকল্পনা নেই মেসির। নিউয়েলস ওল্ড বয়েজে ধারে ফেরার বিষয়েও আলোচনা চলছে না। সাম্প্রতিক সময়ে মেসির আর্জেন্টিনায় ফেরার সম্ভাবনা নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও সেই গুঞ্জন আপাতত শেষ হয়েছে।

রোমানোর তথ্য অনুযায়ী, মেসি ও তাঁর পরিবার মায়ামিতে বেশ ভালো আছেন। বর্তমান চুক্তির মেয়াদ শেষ করাই তাঁর প্রধান লক্ষ্য। ২০২৮ সালের পরও যুক্তরাষ্ট্রে থাকার সম্ভাবনা রয়েছে মেসির। তবে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে এখনই কোনো আলোচনা করতে চান না তিনি।

২০২৫ সালের অক্টোবরে মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয় ইন্টার মায়ামি। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৮ সালের এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটিতে থাকবেন আর্জেন্টাইন মহাতারকা।

২০২৩ সালের গ্রীষ্মে পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দেন মেসি। তাঁর আগমনে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ফুটবল লিগের প্রতি আগ্রহ বাড়ে। ক্লাবটির হয়ে প্রথম মৌসুমেই লিগস কাপ জেতেন তিনি। এরপর ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ডও জেতে মায়ামি। দুটি শিরোপাই ক্লাবটির ইতিহাসে প্রথম।

মেসির আর্জেন্টিনায় ফেরার গুঞ্জনের পেছনে রয়েছে নিউয়েলস ওল্ড বয়েজের সঙ্গে তাঁর শৈশবের সম্পর্ক। মাত্র সাত বছর বয়সে রোজারিওর ক্লাবটির একাডেমিতে যোগ দিয়েছিলেন এই ফরোয়ার্ড। ১৩ বছর বয়সে বার্সেলোনার একাডেমিতে যোগ দিতে আর্জেন্টিনা ছাড়েন। তবে শৈশবের ক্লাবে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও আপাতত মায়ামিতেই নিজের ভবিষ্যৎ গড়তে চান বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

অকালপ্রয়াত ফুটবলারকে নিয়ে স্পেনের কোচের আবেগঘন বার্তা

বয়স মাত্র ৩০ বছর। কত স্বপ্নই তো ছিল হেসুস দে মিগুয়েলের ফুটবলকে নিয়ে। কিন্তু এক দুর্ঘটনায় শেষ হয়ে গেল সব। না ফেরার দেশে চলে গেলেন তিনি। অকালপ্রয়াত ফুটবলারকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

মেসি-পরবর্তী আর্জেন্টিনার ম্যাচের টিকিটের দাম কত

লিওনেল মেসির অবসরের পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লা আলবিসেলেস্তেরা। এরই মধ্যে সে ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

ইব্রাহিম গোল করবেন ভাবেননি বাংলাদেশ কোচ

ইব্রাহিম গোল করবেন ভাবেননি বাংলাদেশ কোচ

ভুটান ম্যাচে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ হঠাৎ স্ট্রাইকার বনে যাওয়ায় আলোচনা-সমালোচনার শেষ নেই। তবে শেষ পর্যন্ত সব আলোচনা কেড়ে নিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম। তাঁর একমাত্র গোলে ভর করে সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ।

জনপ্রিয় টার্গেট

গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও

আর্জেন্টিনায় ফেরা হচ্ছে না মেসির

প্রকাশ: ১১:৫১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬