দৈনিক টার্গেট

দেশের চেতনায়

টাইগারদের এশিয়া কাপ যাত্রা শুরু

আজ এশিয়া কাপ ২০২৫ এর তৃতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও হংকং। বাংলাদেশের এবারের অভিযান শুরু হচ্ছে হংকংয়ের বিপক্ষে। হংকং ইতোমধ্যেই একটি ম্যাচ খেলেছে উদ্বোধনী খেলায় আফগানিস্তানের মুখোমুখি হয়ে তারা হেরে গেছে।

বাংলাদেশের অধিনায়ক এবার লিটন কুমার দাস, যিনি দলের নতুন কৌশল এবং দৃঢ় মনোবল নিয়ে মাঠে নামছেন। ওপেনিংয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ তামিম-ইমন, তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাতে সক্ষম।

মিডল অর্ডারে থাকছেন নুরুল হাসান ও সাইফ হাসান, যারা কয়েক বছর আগের পারফরম্যান্সের ভিত্তিতে টি-টোয়েন্টিতে নিজেদের অবস্থান নিশ্চিত করেছেন। তাদের ব্যাটিং এবং কিপিংয়ে দল নির্ভর করতে পারবে।

বোলিং আক্রমণে বাংলাদেশ খেলছে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারের সমন্বয়ে। তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান দলের পেস আক্রমণকে শক্তিশালী করে তুলবেন। স্পিন বিভাগে নাসুম আহমেদ এবং রিশাদ হোসেন হংকংয়ের ব্যাটসম্যানদের বিপক্ষে চ্যালেঞ্জ গড়ে তুলবেন। এই সমন্বয় দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ করবে।

বাংলাদেশের লক্ষ্য কেবল জয় নয়। তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নতুন কৌশল প্রয়োগ এবং দেশের ১৮ কোটি ক্রিকেটপ্রেমীর আনন্দ দেওয়াই মূল উদ্দেশ্য। লিটনের নেতৃত্ব, তামিমের অভিজ্ঞতা, নুরুল–সাইফের উদ্যম, এবং বোলিং ইউনিটের শক্তিশালী সমন্বয় এই সমন্বয় ম্যাচকে রঙিন করবে।

হংকংয়ের বিপক্ষে এই প্রথম ম্যাচটি বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার সূচনা। টাইগাররা আজ মাঠে নামছে নতুন নেতৃত্ব, নতুন শক্তি এবং নতুন স্বপ্ন নিয়ে।