অটোরিকশা চলাচলে নতুন বিধিমালা, চলতে পারবে না যেসব সড়কে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ রোববার (১ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯-এর ১২০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নতুন বিধিমালা বাস্তবায়ন করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নতুন বিধিমালার প্রধান লক্ষ্য সড়কে শৃঙ্খলা ফেরানো, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ চার্জিং ও যত্রতত্র চলাচল বন্ধ করা। বিধিমালার আওতায় নিবন্ধন বা নবায়ন ছাড়া কোনো অটোরিকশা সড়কে চলাচল করতে পারবে না।

বিধিমালায় দুই যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চার যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা। প্রতিটি ই-রিকশার ফিটনেস সনদ ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

বিধিমালায় আরও বলা হয়েছে, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি অটোরিকশা নিবন্ধন করা যাবে। নিবন্ধিত ই-রিকশায় দৃশ্যমান স্থানে কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নম্বরপ্লেট রাখতে হবে।

এ ছাড়া একটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল ধরা হয়েছে ১২ বছর। এই সময়ের পর নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

যাত্রী নিরাপত্তার স্বার্থে ই-রিকশার সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় গতিসীমা সর্বোচ্চ ঘণ্টায় ১৫ কিলোমিটারে নামিয়ে আনতে হবে।

যুবসমাজ জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর এ পর্যন্ত ৮০ লাখের বেশি তরুণ-তরুণীকে বিভিন্ন মেয়াদে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে। তাঁদের মধ্যে প্রায় ২৫ লাখ আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। তাঁরা মাসে ২০ হাজার থেকে ১ লাখ টাকা, কোনো কোনো ক্ষেত্রে এর চেয়েও বেশি আয় করছেন।

মধ্যরাত থেকে কার্যকর জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এ নিষেধাজ্ঞার আওতায় ২৫ সেন্টিমিটারের ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়…

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী রাজনৈতিক ধারাকে এমনভাবে সাজাতে হবে, যাতে জনগণের অভিপ্রায় (পিপলস উইল) প্রতিফলিত হয়। বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি বিচারকদের জবাবদিহিও আইনের মাধ্যমে নিশ্চিত করতে হবে। কোনো প্রতিষ্ঠানই যেন অনিয়ন্ত্রিত ক্ষমতার অধিকারী হয়ে স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করা প্রয়োজন।

জনপ্রিয় টার্গেট

মিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, টিয়ারশেল-লাঠিচার্জ, পুলিশের পিকআপে আগুন

অটোরিকশা চলাচলে নতুন বিধিমালা, চলতে পারবে না যেসব সড়কে

প্রকাশ: ১২:১৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬