পাকিস্তানের কাছে ফাইনাল হেরে শাস্তি পেল শ্রীলঙ্কা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

২৯ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছিল শ্রীলঙ্কা। সময়ের ছাড় হিসাব করার পরও এই ঘাটতি থাকায় দলটিকে শাস্তি দেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো।

শনিবার আইসিসি এক বিবৃতিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করে। মাঠের আম্পায়ার আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ার নাসির হুসেইন শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিযোগ আনেন। অধিনায়ক কুশল মেন্ডিস অভিযোগ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা দিতে হয়।

এর আগে চলতি ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেও ধীরগতির ওভার রেটের কারণে শাস্তি পেয়েছিল শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচেও নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করেছিল তারা। একই অপরাধে সেবারও খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করেছে শ্রীলঙ্কা। এবার ধীরগতির ওভার রেটের শাস্তি দলটির জন্য বাড়তি হতাশা হয়ে এল।

অস্ট্রেলিয়াকে উড়িয়ে চূড়ায় দক্ষিণ আফ্রিকা

কাগিসো রাবাদার আগুনঝরা বোলিংয়ে শুরু, শেষটা করলেন অফ স্পিনার সাইমন হারমার। দুজনের তোপে কেপটাউন টেস্টের পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১১ রানেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। তাতে ১৭৬ রানের জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছ

জাতীয় লিগে সোহান-মিঠুনের সেঞ্চুরি

জাতীয় লিগে সোহান-মিঠুনের সেঞ্চুরি

৭৩ রানে ৪ উইকেট হারানোর পর খুলনার ইনিংস কোথায় গিয়ে থামে, সেটিই ছিল দেখার বিষয়। সেই অবস্থান থেকে দিন শেষে ২৮০ রান তুলেছে দলটি। ময়মনসিংহের বোলারদের হতাশ করে এই ঘুরে দাঁড়ানোর নায়ক মোহাম্মদ মিঠুন ও নুরুল হাসান সোহান। পঞ্চম উইকেটে ১৬৭ রান যোগ করার পথে দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি।

স্টেইনকে ছাড়িয়ে রাবাদার দ্রুততম ৩৫০

স্টেইনকে ছাড়িয়ে রাবাদার দ্রুততম ৩৫০

টেস্টে ৩৫০ উইকেট পেতে ডেল স্টেইনের চেয়ে ৯১১ বল কম লাগল কাগিসো রাবাদার। কেপটাউন টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বলে ৩৫০ উইকেট নেওয়ার কীর্তি এখন তাঁর।

জনপ্রিয় টার্গেট

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

পাকিস্তানের কাছে ফাইনাল হেরে শাস্তি পেল শ্রীলঙ্কা

প্রকাশ: ১১:৪৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬