মনুমেন্তালে গতকাল আর্জেন্টিনা-বেনিন ম্যাচটি শুরু থেকে শেষ পর্যন্ত হয়ে থাকল মেসিময়। গতকাল শেষ বাঁশি বাজতেই ইতি ঘটল তাঁর আর্জেন্টিনা অধ্যায়। ৩৯ বছর বয়সী ফুটবলারকে উৎসর্গ করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আজ ভোরে এক ভিডিও পোস্ট করেছে। সেখানে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারকে ফুটিয়ে তোলা হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘আমরা তো বিশ্বকে জানাতে পারি যে আপনার ট্রফির আলমারিতে সব সময়ই আরও একটি ছোট্ট জায়গা খালি আছে। তাই না? হ্যাঁ আমরা জানি। আমরা আপনাকে আবেগাপ্লুত হতে দেখেছি।’
বিদায়ী ভাষণ দিতে গিয়ে মেসি গতকাল কান্নায় ভেঙে পড়েন। আবেগ সামলে বিদায়ী ভাষণ দিয়েছেন। কোচ লিওনেল স্কালোনি, সতীর্থ এনসো ফের্নান্দেসকেও কাঁদতে দেখা গেছে। এএফএর ভিডিওটা এমনভাবে তৈরি করা, যাতে ফুটবলপ্রেমীরা আবেগপ্রবণ হতে বাধ্য। ভিডিও বার্তায় বলা হয়েছে, ‘কষ্ট পাবেন না মেসি। কারণ, এটা বিদায় নয়। এটা আরেক শুরু। বিশ্বের সেরা খেলোয়াড় এবং বিশ্বের সেরা সমর্থকদের মাঝে আপনাকে স্বাগত।’
প্রতিপক্ষ ফুটবলারদের কাটিয়ে ক্যারিয়ারে অনেক জাদুকরী গোল করেছেন মেসি। বিশেষ করে তাঁর ফ্রি-কিকে মুগ্ধ হয়েছেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। গোলের পর দুই হাত উঁচিয়ে উদযাপনের দৃশ্য এখনো অনেকের চোখে ভাসে। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ আটবার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। এএফএর ভিডিও বার্তায় ৩৯ বছর বয়সী ফুটবলারকে নিয়ে বলা হয়েছে, ‘লিও, পুরো বিশ্ব জানে আপনিই বিশ্বের সেরা। গোল করা, ফ্রি-কিক নেওয়া—সবকিছুতেই। ৩৯ বছর বয়সেও আপনি অন্য কারও মতো ড্রিবল করতে পারেন। বিশ্বকাপে আপনি যা করেছেন, সেটার পর আপনি বাদে অন্য কেউ ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য নয়।’
এএফএর ভিডিওতে গতকাল বেনিন ম্যাচ শেষে মেসির আবেগঘন বার্তার একটা খণ্ডিত অংশও তুলে ধরা হয়েছে। বিদায়ী ভাষণে ৩৯ বছর বয়সী আর্জেন্টিনার ফুটবলার বলেন, ‘এখন থেকে আমি এই পাশে থাকব আপনাদের সবার সঙ্গে। এই ফুটবলাররা এবং তাদের পর যারা আসবে, তাদের সবাইকে সমর্থন করব। আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকব।’
বিদায়ী ম্যাচে দলের তিনটি গোলেই অবদান রেখেছেন মেসি। পাস, নিকোলাস ওতামেন্দিকে দিয়ে গোল করিয়েছেন। ৭১ মিনিটে পেনাল্টি থেকে করেন গোল। তাঁর বিদায়ী ভাষণ লিওনেল স্কালোনিসহ মনুমেন্তালের দর্শকেরা মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন। এনসো ফের্নান্দেসসহ কয়েক জন ফুটবলারের চোখে দেখা গেছে অশ্রু। আতশবাজি আর মেসিকে ঘিরে নাচানাচিতে হয়ে গেল তাঁর বিদায়। মেসির মতো ওতাামেন্দিও গতকাল আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন।
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২০৮ ম্যাচ খেলেছেন মেসি। দলটির জার্সিতে সর্বোচ্চ ১২৬ গোলও তাঁর। যার মধ্যে বিশ্বকাপে করেছেন ২১ গোল। এই ২১ গোলের আটটিই এসেছে এ বছরের জুন-জুলাইয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপে। অ্যাসিস্ট করেন ৪ গোলে।
বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর এবার ক্লাব ফুটবলেও বড় স্বীকৃতি পেলেন ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ ক্লাব ফুলহামের ২০২৬ সালের বর্ষসেরা একাডেমি খেলোয়াড়ের জিতেছেন বাংলাদেশের এই তরুণ উইঙ্গার। সতীর্থদের ভোটে তাঁকে বেছে নেওয়া হয়েছে এই পুরস্কারের জন্য।
জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে সেই অপেক্ষার পুরস্কারটাও এসেছে দারুণভাবে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রুনা আক্তারের গোলে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল।
দৈনিক টার্গেট 

























