১৪ বছর পর পিএসজির এমন বাজে অভিজ্ঞতা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১ বার পঠিত হয়েছে

২০১২-১৩ মৌসুমের পর এবারই প্রথম লিগ ওয়ানে প্রথম তিন ম্যাচে কোনো জয় পেল না পিএসজি। চলতি মৌসুমে শুরুটা হয়েছিল রেনেসের বিপক্ষে ২-২ গোলের ড্র দিয়ে। এরপর লিলের বিপক্ষেও একই ব্যবধানে ড্র করে তারা। এবার মোনাকোর কাছে হেরে তিন ম্যাচ শেষে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের ১২ নম্বরে নেমে গেছে দলটি।

হারলেও মোনাকোর বিপক্ষে ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল পিএসজি। ৩১ মিনিটে মারকিনিয়োসের গোলে লিড নেয় স্বাগতিকেরা। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মোনাকো। ফ্লাভিও নাজিনহো সমতা ফেরানোর পর ৭২ মিনিটে স্তানিস ইদুম্বোর গোলে জয় নিশ্চিত করে তারা। তিন ম্যাচে শতভাগ জয়ে ৯ পয়েন্ট নিয়ে এখন লিগ ওয়ানের শীর্ষে মোনাকো।

দলের এমন শুরুর পরও খুব একটা উদ্বিগ্ন নন পিএসজির প্রধান কোচ লুইস এনরিকে। বরং মোনাকোর বিপক্ষে দলের পারফরম্যান্সে ইতিবাচক দিকই দেখছেন তিনি।

এনরিকে বলেন, ‘আমি যা দেখেছি, তাতে আমি সন্তুষ্ট। মৌসুমের কেবল শুরু। আমরা এখনো নিজেদের সেরা অবস্থায় পৌঁছাতে পারিনি, তবে এই ম্যাচে জেতার যোগ্য ছিলাম আমরা। এটাই ফুটবল। আমি অনেক ইতিবাচক দিক দেখেছি। এক্সজি (প্রত্যাশিত গোল) আমাদের পক্ষেই ছিল।’

ফুটবলের ফল সবসময় পারফরম্যান্সের প্রকৃত চিত্র তুলে ধরে না বলেও মনে করেন এনরিকে। খেলোয়াড়দের মানসিকতার প্রশংসা করে সামনের ম্যাচগুলোর দিকে মনোযোগ দেওয়ার তাগিদ দিলেন তিনি, ‘আমি কীভাবে এটা ব্যাখ্যা করব? ফুটবল কখনো কখনো ব্যাখ্যার বাইরে চলে যায়। আমি খেলোয়াড়দের মানসিকতার বিষয়টি তুলে ধরতে চাই। এটি একটি রোমাঞ্চকর চ্যাম্পিয়নশিপ হবে। আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে।’

এদিকে মোনাকোর বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে এনরিকের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়নের ঘোষণা দেয় পিএসজি। ফলে ক্লাবের আস্থা যে স্প্যানিশ কোচের ওপরই রয়েছে, সেটিও স্পষ্ট। সামনে চ্যাম্পিয়ন্স লিগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এগোতে হবে পিএসজিকে।

রিয়াল মাদ্রিদের জন্য রাতটা ছিল হতাশার। দারুণ খেলেও লা লিগায় রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে মৌসুমে প্রথমবার পয়েন্ট ছাড়াই মাঠ ছাড়তে হলো তাদের। ম্যাচে নিজেদের আধিপত্য ও একাধিক সুযোগ তৈরির কথা তুলে ধরে জোসে মরিনহোর দাবি, জয় প্রাপ্য ছিল রিয়ালেরই। তাই বেতিসের এই জয়কে অনেকটা লটারি জেতার সঙ্গে তুলনা করেছে

দুবাইতে চলমান নারী এশিয়া কাপের সবচেয়ে জাকজমকপূর্ণ ম্যাচটি মাঠে গড়াবে আজ। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরেই বল হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পর কেন্টে ফিরে উস্টারশায়ারের বিপক্ষে চার উইকেট নিয়ে দলকে প্রথম ইনিংসে লিড এনে দিয়েছেন এই পেসার। তাঁর এমন পারফরম্যান্সে মুগ্ধ কেন্টের সতীর্থরাও।

জনপ্রিয় টার্গেট

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

১৪ বছর পর পিএসজির এমন বাজে অভিজ্ঞতা

প্রকাশ: ১০:৫৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬