কুশনার-উইটকফের সঙ্গে পুতিনের বৈঠক, বললেন ‘পরিস্থিতি সহজ নয়’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৩৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ বার পঠিত হয়েছে

এএফপির প্রতিবেদনে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে ওয়াশিংটন। এরই অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশ তিন দিনের জন্য একে অপরের রাজধানীতে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তাঁর জামাতা কুশনার ও ব্যবসায়িক সহযোগী উইটকফ ‘যুদ্ধ সমাপ্তির একটি প্রস্তাব’ নিয়ে মস্কো গেছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে ক্রেমলিনের একটি বিশাল হলে মার্কিন দূতদের পুতিন বলেন, ‘প্রিয় সহকর্মীরা, মস্কোতে আপনাদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। পরিস্থিতি অবশ্যই সহজ নয়।’

পুতিন আরও বলেন, ‘তবে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করার আগে আমি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে আমার শুভকামনা ও কৃতজ্ঞতার কথা পৌঁছে দেওয়ার অনুরোধ করতে চাই।’

এমন এক সময়ে এ আলোচনা শুরু হলো, যখন দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে চলতি গ্রীষ্মে বেসামরিক মানুষের মৃত্যু ও হামলার ঘটনা বেড়েছে। পুতিন বারবার বলেছেন, পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখলের পরিকল্পনা মস্কোর রয়েছে।

২০২২ সালে শুরু হওয়া এ যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কয়েক লাখ মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন কোটি মানুষ।

স্থানীয় সময় শনিবার ইউক্রেনে রাশিয়ার হামলায় কিয়েভের উপকণ্ঠসহ বিভিন্ন স্থানে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

এ দিকে ক্রেমলিন জানিয়েছে, শনিবার মধ্যরাত থেকে তারা কিয়েভে হামলা চালাবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ও সর্বাধিনায়ক আজ শনিবার মধ্যরাত থেকে তিন দিনের জন্য কিয়েভে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন।’

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বলেছেন, তিনি ‘এখন থেকে’ সোমবার পর্যন্ত মস্কোয় হামলা বন্ধ রাখবেন।

জেলেনস্কি আরও জানান, তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের রোববার কিয়েভে পৌঁছানোর আশা করছেন।

উইটকফ ও কুশনারের এটি হবে কিয়েভে প্রথম সফর। বিমানযোগে কিয়েভে যাওয়া অত্যন্ত অস্বাভাবিক ঘটনা হবে। কারণ, যুদ্ধের কারণে ২০২২ সাল থেকে ইউক্রেনের আকাশসীমা বন্ধ রয়েছে। সফররত রাষ্ট্রনেতা ও কর্মকর্তারা সাধারণত ট্রেনে করে সেখানে যাতায়াত করেন। ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, রোববার কিয়েভে পৌঁছানোর কথা রয়েছে ওই দুই মার্কিন দূতের।

মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ৫০ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক কর্মচারীর ওপর লাই ডিটেক্টর বা পলিগ্রাফ পরীক্ষা চালিয়েছে পেন্টাগন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধসংক্রান্ত গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার বিষয়টি তদন্ত করতেই এ পরীক্ষা চালানো হয়েছে…

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবের পর কিয়েভে তিন দিনের জন্য সব ধরনের রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ ঘোষণা দেয়…

জনপ্রিয় টার্গেট

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট আগামী বছরের মধ্যেই চালু করতে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী

কুশনার-উইটকফের সঙ্গে পুতিনের বৈঠক, বললেন ‘পরিস্থিতি সহজ নয়’

প্রকাশ: ১১:৩৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬