এ ঘটনায় হুঁশিয়ারি দিয়ে ইয়েমেনে বৈধ সরকার পুনঃপ্রতিষ্ঠায় গঠিত জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি স্থানীয় সময় বুধবার ভোরে এক বিবৃতিতে বলেছেন, প্রয়োজনীয় ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে জোট দ্বিধা করবে না।
ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কা। প্রতিবছর বিশ্বের লাখো মুসলমান পবিত্র এই নগরীতে হজ পালনে যান। মক্কায় হামলার ঘটনা বিশ্বের কোটি কোটি মুসলমানের মধ্যে ক্ষোভ সৃষ্টি করতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
জোটের বিবৃতিতে আরও বলা হয়, ‘এটিকে কেবল লজ্জাজনক কর্মকাণ্ড হিসেবে অভিহিত করা যায়। এটি ওহি নাজিল হওয়ার স্থান, ইসলামের বার্তার সূচনাস্থল এবং বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত হানার চেষ্টা।’
হুতিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মেজর জেনারেল তুরকি আল-মালকি।
এ দিকে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) মক্কায় হামলার নিন্দা জানিয়েছে। সংস্থাটি এটিকে ইসলামের পবিত্র নগরীতে একটি ‘জঘন্য’ হামলা হিসেবে উল্লেখ করে এর জন্য হুতিদের দায়ী করেছে। ৫৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নিয়ে গঠিত এই সংস্থা সৌদি আরবের বিরুদ্ধে ‘চলমান আগ্রাসনের’ও নিন্দা জানিয়েছে।
এ পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার সৌদি আরবের বিভিন্ন এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। এর মধ্যে মক্কাসহ দেশের আরও কয়েকটি শহর রয়েছে। ইরান-সমর্থিত যোদ্ধাদের এক সপ্তাহ ধরে চালানো হামলার পর এসব সতর্কতা জারি করা হয়। এসব হামলার কারণে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে সৌদি আরব আরও গভীরভাবে জড়িয়ে পড়ছে।
এবারই প্রথম মক্কায় নিরাপত্তা সতর্কতা জারি করা হলো। তবে এর কিছু সময় পরই সতর্কতা প্রত্যাহার করা হয়। একই ধরনের সতর্কতা তাইফ ও সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দাতেও জারি করা হয়েছিল।
মক্কা ও অন্যান্য এলাকায় সতর্কতা জারির পর হুতিদের হামলার মধ্যে সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে ‘পুনর্বিবেচনা’ করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস।
মক্কার আশপাশে হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার ঘটনা এবারই প্রথম নয়। আরব জোটের কমান্ডের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ইয়েমেনের হুতিরা মক্কাকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী সেটি প্রতিহত করে। সে সময় জোট জানিয়েছিল, তাইফ প্রদেশের আল-ওয়াসলিয়া এলাকায় ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে গত সোমবার সৌদি আরবের খামিস মুশাইত, আবহা ও তাইফে বেসামরিক এলাকাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। এতে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হন।
এর আগের সপ্তাহে গোষ্ঠীটির হামলায় সৌদি আরবের বিভিন্ন শহর ও এলাকায় ৭০ জনের বেশি মানুষ আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও ছিল।
এদিকে শুক্রবার সৌদি আরব সাময়িকভাবে তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ করে দেয়। রিয়াদ ও মদিনা অঞ্চলে কয়েক দফা ড্রোন হামলার লক্ষ্যবস্তু হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপসাগরীয় ও মুসলিম দেশগুলোর বিভিন্ন সংগঠন পাইপলাইনে হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে তারা সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গত সোমবার ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (আইপিএস) কর্মকর্তা বুশারা বানুকে বদলি করেছে। অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ইসলামি সম্ভাষণ ‘সালাম’ ব্যবহার করায় হিন্দুত্ববাদী কয়েকটি গোষ্ঠী তাঁর সমালোচনা করার দুই দিন পর তাঁকে বদলি করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব….
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের মোকাবিলায় আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের এক কর্মকর্তা। তিনি সতর্ক করে বলেছেন, এমন জোট গঠন করা না হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল–মান্দেব প্রণালিতে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে…..
ইরানের সঙ্গে ছয় মাস ধরে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত ৩৮ বিলিয়ন ডলার খরচ হয়েছে। প্রতি মাসে এই ব্যয় আরও ৩ বিলিয়ন ডলার করে বাড়তে পারে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন কংগ্রেসের নির্দলীয় বাজেট বিশ্লেষক সংস্থা কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন…
দৈনিক টার্গেট 






















