ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, সেন্টকম বলছে মিথ্যা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। এরপর আজ শনিবার ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় পারস্য উপসাগরের আকাশে উড়ন্ত একটি মার্কিন এফ-১৬ ফাইটার জেটকে শনাক্ত হয়।

ইরানের এয়ার ডিফেন্স ফোর্স বিমানটিকে ট্র্যাক করার পর সেটিকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওই ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমানটির কাছেই বিস্ফোরিত হয়, যার ফলে এটি ক্ষতিগ্রস্ত হয়। আঘাত পাওয়ার পর পাইলট নিকটতম একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। তবে ঠিক কোন ঘাঁটিতে বিমানটি অবতরণ করেছে, তা স্পষ্ট করেনি ইরান।

এদিকে ইরানের দাবির পরপরই বিষয়টি নিয়ে পাল্টাবিবৃতি দেয় সেন্টকম। বিবৃতিতে বিষয়টিকে সম্পূর্ণ ভুয়া ও অবাস্তব বলে আখ্যা দেওয়া হয়।

সেন্টকমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় (এক্স) শেয়ার করা বিবৃতিতে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা গতকাল একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জরুরি অবতরণে বাধ্য করেছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

সেন্টকমের দাবি, ইরান গতকাল কোনো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ করে হামলা চালায়নি। মধ্যপ্রাচ্যে অবস্থানরত সকল মার্কিন যুদ্ধবিমান অক্ষত রয়েছে।

এফ-১৬ যুদ্ধবিমানের পাশাপাশি আইআরজিসি আরও দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। তাদের দাবি অনুযায়ী, এটি নিয়ে তারা যুক্তরাষ্ট্রের মোট ৫৮টি ড্রোন ধ্বংস করল।

ইরানে হামলা ‘অনিবার্য’ বলছেন নেতানিয়াহু, ট্রাম্পের ‘অত তাড়া নেই’

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো ‘অনিবার্য’ বলে মনে করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কয়েক দিনব্যাপী যুদ্ধ শুরু করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করছেন তিনি। তবে ইরানে হামলার বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করতে চান না ট্রাম্প।

হামাসকে সন্ত্রাসী না বললে আইনপ্রণেতাদের অধিকার বাতিল করবে ইসরায়েল

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানো আইনপ্রণেতাদের পার্লামেন্টারি অধিকার কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের সংসদ নেসেট। নতুন এই পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট আইনপ্রণেতারা অধিবেশনে বক্তব্য রাখা, বিলের প্রস্তাবনা দেওয়া এবং বিভিন্ন সংসদীয় কমিটিতে

ইসরায়েল-সৌদিতে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র, কাজ শেষ হবে ৪৫ দিনে

ইরানের সঙ্গে উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্রবাহিনীর সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় ১৭টি শক্তিশালী কংক্রিটের বাংকার নির্মাণের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এর মধ্যে ইসরায়েলে ১০টি, সৌদি আরবে পাঁচটি এবং লেবাননে দুটি বাংকার নির্মাণ করা হবে। জরুরি ভিত্তিতে এসব

জনপ্রিয় টার্গেট

পুঁজিবাজারে বড় দরপতনের খবর গুজব, সতর্ক করল বিএসইসি

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, সেন্টকম বলছে মিথ্যা

প্রকাশ: ১২:১৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬