০১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপে সাইবার হামলার নতুন লক্ষ্য ফ্রান্সের ‘ব্লাড ব্যাংক’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

বুধবার (৪ নভেম্বর) ফ্রান্সের জাতীয় রক্ত সরবরাহ সংস্থা ইএফএস এসব তথ্য জানায়। সংস্থাটি বলেছে, সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে। হ্যাকারেরা হিমাগারগুলোর তাপমাত্রা ও বরফ গলানোর নির্ধারিত সীমা ‘অত্যন্ত উচ্চমাত্রায়’ বাড়িয়ে দিয়েছিল। আক্রান্ত হিমাগারগুলো পরিচালনা করত ইএফএসের ঠিকাদারি প্রতিষ্ঠান।

ইএফএস জানিয়েছে, আক্রান্ত হিমাগারে থাকা রক্তরসের (প্লাজমা) ব্যাগসহ গুরুত্বপূর্ণ উপাদান অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এসব উপাদান রক্ত পরিসঞ্চালন এবং ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। ফ্রান্সের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা (এএনএসএসআই) ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি সব সরঞ্জামের ওপর নজরদারি জোরদার করা হয়েছে।

ফ্রান্সের সরকারি রক্ত পরিসঞ্চালন কার্যক্রম পরিচালনা করে ইএফএস। দেশটির ১ হাজার ৯০০ টির বেশি হাসপাতালে রক্ত, প্লাজমা ও প্লাটিলেট সংগ্রহ, পরীক্ষা, প্রস্তুত এবং সরবরাহ করে সংস্থাটি। প্রতিবছর ১০ লাখের বেশি রোগীকে সেবা দেয় তারা।

এর আগে ইউরোপের প্রায় এক ডজন দেশে সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটে। এতে বিভিন্ন স্থানে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায় এবং কয়েক মিলিয়ন ইউরোর খাদ্যপণ্য নষ্ট হয়। ইতালি, জার্মানি, রোমানিয়া ও যুক্তরাজ্যের পাশাপাশি বেলজিয়াম, এস্তোনিয়া, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস ও সুইডেনেও এ ধরনের হামলার খবর পাওয়া গেছে।

গত মাসে ফ্রান্সের প্রায় ৭০০ সুপারমার্কেটের ফ্রিজের নিয়ন্ত্রণ নিয়েছিল হ্যাকারেরা। বুধবার দেশটির ক্রেডিট মিউচুয়েল ব্যাংকের একটি আঞ্চলিক শাখাও সাইবার হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র থমাস রেনিয়ের বলেছেন, ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়। এ ধরনের সাইবার হামলা মোকাবিলায় জোটের সংস্থাগুলো বিভিন্ন দেশের কর্তৃপক্ষের সঙ্গে জরুরি আলোচনা করছে।

হামলাগুলোর পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত নয়। কোনো পক্ষ দায় স্বীকারও করেনি। তবে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ইউরোপে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাশকতামূলক সাইবার হামলার আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নির্বাচনে দল পরাজিত হওয়ায় ট্রাম্পের শুল্ক ও অভিবাসন নীতির কী হবে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে বড় ব্যবধানে হারিয়ে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। ফলে আগামী জানুয়ারি থেকে কংগ্রেসে ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা ও তাঁর প্রশাসনের কর্মকাণ্ডের ওপর নজরদারির সুযোগ বাড়বে ডেমোক্র্যাটদের।

টেক্সাসে ক্ষমতার পালাবদল—চাপে ইলন মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয় এবং তিন দশকের বেশি সময় পর টেক্সাসে ডেমোক্র্যাটদের গভর্নর নির্বাচিত হওয়ার ঘটনায় বড় ধরনের চাপে পড়েছেন ধনকুবের ইলন মাস্ক। নির্বাচনে প্রার্থী না হলেও রিপাবলিকানদের অন্যতম বড় অর্থদাতা হিসেবে এই পরাজয়ের…

৫ কারণে মার্কিন নির্বাচনে বড় ধরনের ভরাডুবি রিপাবলিকানদের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়েছেন ডেমোক্র্যাটরা। কংগ্রেসের নিয়ন্ত্রণও চলে গেছে তাদের হাতে। সাধারণত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল কিছু আসন হারায়। তবে এবারের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের ব্যাপকতাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

জনপ্রিয় টার্গেট

‘আমার বাবুটা চিরদিনের জন্য আব্বু ডাকার মানুষটাকে হারাল’

ইউরোপে সাইবার হামলার নতুন লক্ষ্য ফ্রান্সের ‘ব্লাড ব্যাংক’

প্রকাশ: ১২:০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬