০৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিপর্যয়ে বাড়িছাড়া হয়ে হোটেলে নিকোলাস কেজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

গত ৮ সেপ্টেম্বর কেজের সমুদ্রতীরবর্তী ওই বাড়ির ড্রাইভওয়েতে ২৫ ফুট গভীর এবং ৩০ বাই ৬০ ফুট ব্যাসের বিশাল এই গর্তের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরের শুরুতে ক্যালিফোর্নিয়ায় আঘাত হানা শক্তিশালী সামুদ্রিক ঝড় মারি, প্রবল বৃষ্টি ও উপকূলীয় তীব্র ভাঙনের কারণেই এই বিপর্যয়ের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে ড্রাইভওয়ের পিচ ও কংক্রিট ফেটে গর্তে ধসে পড়ে। সেই সঙ্গে একটি নির্মাণাধীন সাইটের কিছু অংশও গর্তে তলিয়ে যায়।

এর ফলে কেজের বাড়িসহ আশপাশের ৩১টি বাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। মালিবু শহর কর্তৃপক্ষ জানিয়েছে, বিপজ্জনক পরিস্থিতির কারণে সাতটি বাড়ি পুরোপুরি বসবাসের অযোগ্য ঘোষণা করা হয়েছে। বাকি ২৪টি বাড়ি ‘রেড-ট্যাগ’ করা হয়েছে, কারণ রাস্তা ধসে যাওয়ায় ওই এলাকায় ফায়ার সার্ভিস বা পুলিশের গাড়ি যাওয়ার কোনো উপায় নেই।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেস কমিক কনের এক প্যানেলে অংশ নিয়ে নিকোলাস কেজ নিজের এই আবাসন পরিস্থিতি নিয়ে কথা বলেন। কেজ বলেন, ‘আমি এখন কিছুটা গৃহহীন অবস্থায় আছি। মালিবুতে আমার বাড়িতে একটা ঘটনা ঘটেছে, তাই এখন একরকম হোটেলেই দিন কাটাচ্ছি।’

এদিকে সংবাদমাধ্যম পেজ সিক্স জানিয়েছে, কেজ তাঁর বাড়িটি বাঁচাতে এরই মধ্যে লড়াই শুরু করেছেন। বিপর্যয় সৃষ্টির কয়েক দিনের মধ্যেই তিনি কর্তৃপক্ষের কাছে তিনটি জরুরি অনুমোদনের আবেদন করেন। এর মধ্যে ঢেউয়ের আঘাত ও ভাঙন ঠেকাতে বাড়ির বাইরে বালুর বস্তা ফেলার অনুমতি পেয়েছেন তিনি। এ ছাড়া গর্ত থেকে পিচ ও কংক্রিটের ধ্বংসস্তূপ সরানো এবং মাটি পরীক্ষার জন্য খননকাজেরও অনুমোদন দেওয়া হয়েছে তাঁকে।

শিগগিরই এইচবিওর ‘ট্রু ডিটেকটিভ’ সিরিজের পঞ্চম সিজনে আন্তোনিও বান্দেরাসের সঙ্গে দেখা যাবে নিকোলাস কেজকে। এ ছাড়া ১১ নভেম্বর মুক্তি প্রতীক্ষিত আমাজনের ‘ম্যাডেন’ সিনেমায় ফুটবল কোচের চরিত্রে পর্দায় হাজির হবেন এই অস্কারজয়ী তারকা।

পানির সংকট মেটাতে ড. ইউনূসের মডেলে ম্যাট ডেমনের সাফল্য

বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থার সংকট মেটাতে অভাবনীয় সাফল্য দেখিয়েছে হলিউড তারকা ম্যাট ডেমনের অলাভজনক সংস্থা ‘ওয়াটার ডট ওআরজি’। আর এই সাফল্যের মূলে রয়েছে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণ বা মাইক্রোক্রেডিট মডেল।

হিচককের কালজয়ী থ্রিলার ফিরছে সিরিজ আকারে

সান ফ্রান্সিসকোর তরুণী মেলানি এক যুবকের খোঁজে ক্যালিফোর্নিয়ার ছোট্ট উপকূলীয় শহর বোডেগা বেতে আসে। কিন্তু সেখানে পৌঁছানোর পর ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। শহরের নিরীহ পাখিরা হঠাৎ দল বেঁধে মানুষের ওপর আক্রমণ শুরু করে।

২০ সিজনে শেষ হচ্ছে ‘ক্রিমিনাল মাইন্ডস’

২০ সিজনে শেষ হচ্ছে ‘ক্রিমিনাল মাইন্ডস’

দীর্ঘ দুই দশকের সফল পথচলার পর অবশেষে শেষ হতে যাচ্ছে জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ ‘ক্রিমিনাল মাইন্ডস’। হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে ২০তম সিজন মুক্তির মধ্য দিয়েই শেষ হবে প্যারামাউন্ট প্লাসের এই সিরিজ।

জনপ্রিয় টার্গেট

বিপর্যয়ে বাড়িছাড়া হয়ে হোটেলে নিকোলাস কেজ

প্রকাশ: ০৮:১৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬