ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ লাখ টাকা ঘুষের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, ক্ষুব্ধ প্রার্থীরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

জানা গেছে, কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদের বিপরীতে ১৪ জন আবেদন করলেও শুক্রবার সকালে পরীক্ষা দিতে কেন্দ্রে উপস্থিত হন ছয়জন। কিন্তু পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে স্থগিতের সিদ্ধান্তে কেন্দ্রে আসা প্রার্থীরা ক্ষুব্ধ হন। কেন পরীক্ষা স্থগিত করা হলো, সে বিষয়েও তাঁরা স্পষ্ট কোনো ব্যাখ্যা পাননি। এ সময় ৩০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ ওঠা প্রার্থী আবু রায়হান মণ্ডলও উপস্থিত ছিলেন।

তবে ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করে আবু রায়হান মণ্ডল বলেন, ‘পরীক্ষা শুরুর নির্ধারিত সময় ঘনিয়ে এলেও কেন্দ্রে পরীক্ষা আয়োজনের কোনো প্রস্তুতি দেখতে পাইনি।’

পরীক্ষাকেন্দ্রের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানান, নিয়োগ বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে তিনজন উপস্থিত ছিলেন। তবে কলেজ পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিন উপস্থিত না থাকায় পরীক্ষা স্থগিত করা হয়।

তবে তাজ উদ্দিন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিদপ্তরের প্রতিনিধি উপস্থিত না হওয়ায় পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘ফেসবুকে তো কত কিছুই বলা হয়। টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।’

নিয়োগ বোর্ডে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার। তিনি বলেন, পরীক্ষা স্থগিতের কারণ সম্পর্কে জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন দেওয়া হবে।

এ বিষয়ে কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম প্রামাণিকের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি।

শ্রেণিকক্ষে আলুর মজুত

শ্রেণিকক্ষে আলুর মজুত

জয়পুরহাটের কালাই উপজেলায় জামুড়া-বাসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে আলু মজুতের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের নৈশপ্রহরী আব্দুল হামিদের বিরুদ্ধে। গত শুক্রবার থেকে গতকাল সোমবার পর্যন্ত শ্রেণিকক্ষে ফ্যান চালিয়ে আলু শুকানো হয় বলে অভিযোগ। এ ঘটনায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়েছে।

জয়পুরহাটে ইত্যাদির শুটিংয়ে ২০০ মোবাইল ফোন চুরি, আটক ১

জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির দৃশ্যধারণ দেখতে গিয়ে দুই শতাধিক দর্শকের মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন (৪৭) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটক গোলাম রতন…

ব্যানারে নেই জিয়ার ছবি, ডিসিকে অপসারণের আলটিমেটাম ছাত্রদলের

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখা এবং এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট হট্টগোলের ঘটনায় জেলা প্রশাসকের অপসারণ দাবি করেছে জেলা ছাত্রদল। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে..

জনপ্রিয় টার্গেট

৭ মাসের যমজ দুই কন্যাকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী

৩০ লাখ টাকা ঘুষের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, ক্ষুব্ধ প্রার্থীরা

প্রকাশ: ০৬:৫২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬