২০২৫ সালে মুক্তি পাওয়া ‘লাক্স’ অ্যালবামের জন্য বর্ষসেরা অ্যালবামের পুরস্কার জিতেছেন রোজালিয়া। এর আগে ২০১৯ সালে ‘এল মাল কুয়েরের’ এবং ২০২২ সালে ‘মোটোমামি’ অ্যালবামের জন্যও তিনি এই পুরস্কার পান। এবারের আসরে সব মিলিয়ে পাঁচটি ট্রফি জিতেছেন তিনি। এর মধ্যে ‘লা পেরলা’ গানটি জিতেছে বর্ষসেরা গান এবং সেরা পপ গানের পুরস্কার। এ ছাড়া সেরা অলটারনেটিভ মিউজিক অ্যালবাম এবং ‘সোভিনিয়ন ব্ল্যাঙ্ক’ গানের জন্য সেরা শর্টফর্ম মিউজিক ভিডিওর পুরস্কারও পান রোজালিয়া।
পুরস্কার হাতে নিয়ে সমালোচকদের কড়া জবাব দিয়ে রোজালিয়া বলেন, ‘যারা আমাকে বলত আমি যথেষ্ট ভালো শিল্পী নই বা আমার মিউজিক খুব অদ্ভুত; ভাগ্যিস তাদের কথায় আমি কান দিইনি। সে কারণেই এখন আমি এই পুরস্কারগুলো জিতেছি।’
এবারের আসরের আরেক বড় আকর্ষণ ছিলেন পুয়ের্তো রিকোর রেগেটন কিংবদন্তি ড্যাডি ইয়াঙ্কি। প্রথম লাতিন আরবান শিল্পী হিসেবে তিনি লাভ করেন ‘পারসন অব দ্য ইয়ার’ সম্মাননা। অনুষ্ঠানে নিজের জনপ্রিয় সব গান নিয়ে মঞ্চ মাতান ড্যাডি ইয়াঙ্কি। তাঁর পারফরম্যান্সে ফ্রেঞ্চ মন্টানা ও এলএল কুল জের মতো র্যাপারদের পাশাপাশি যোগ দিয়েছিলেন ভারতীয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ। প্রথম ভারতীয় শিল্পী হিসেবে লাতিন গ্র্যামির মঞ্চে পারফর্ম করেছেন দিলজিৎ।

দৈনিক টার্গেট 


























