ঢাকা ১২:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

ভারতের রাষ্ট্রীয় জলবিদ্যুৎ সংস্থা ‘ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন’ (এনএইচপিসি) সিয়াং, আপার সিয়াং এবং ইস্ট সিয়াং জেলা জুড়ে এই প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এটি নির্মিত হলে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ ও জলাধার প্রকল্প হবে। তবে স্থানীয় আদিবাসী ‘আদি’ সম্প্রদায়ের একটি বড় অংশের তীব্র প্রতিরোধের মুখে প্রকল্পটি বর্তমানে প্রাক-সম্ভাব্যতা জরিপ (প্রি-ফিজিবিলিটি সার্ভে) পর্যায়েই আটকে আছে।

সফরে এসে অমিত শাহ জানিয়েছেন, সিয়াং মেগা বাঁধ নিয়ে স্থানীয়দের উদ্বেগের বিষয়টি তিনি বুঝতে পারছেন এবং সিয়াং উপত্যকার বাসিন্দাদের সঙ্গে অত্যন্ত ইতিবাচকভাবে আলোচনা করা হবে। তবে তিনি জোর দিয়ে বলেন, এটি একটি ‘জাতীয় প্রকল্প’ এবং অরুণাচল প্রদেশের উন্নয়ন ও কৌশলগত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০০৮ সালের ফেব্রুয়ারিতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পটিকে ‘জাতীয় প্রকল্প’ হিসেবে ঘোষণা করেছিল। গত ২ নভেম্বর এক সরকারি বিবৃতিতে অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু জানান, দেশের মাত্র ১৬টি অবকাঠামো উদ্যোগ এই মর্যাদা পেয়েছে।

কেন্দ্র ও রাজ্য সরকার উভয়েই এই প্রকল্পটিকে কেবল বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র হিসেবে না দেখে বরং একটি ‘কৌশলগত জলাধার এবং বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’ হিসেবে অভিহিত করছে। এর মূল কারণ হলো সীমান্তের ওপারে তিব্বতে চীনের নির্মাণকাজ। তিব্বত থেকে উৎপন্ন ‘ইয়ারলুং সাংপো’ নদীটিই অরুণাচল প্রদেশে ‘সিয়াং’ এবং আসাম ও বাংলাদেশে ‘ব্রহ্মপুত্র’ নাম ধারণ করেছে।

আদি সম্প্রদায়ের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু উল্লেখ করেন, ২০২৫ সালের জুলাই মাসে সীমান্ত থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে তিব্বতের মেডগ কাউন্টিতে চীন ৬০ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিশাল জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ শুরু করেছে—যার আগে ভারতের সঙ্গে কোনো আলোচনা বা পানিপ্রবাহের তথ্য বিনিময় করা হয়নি।

খান্ডু লেখেন, ‘আমাদের উপত্যকা সত্যিকার অর্থেই পানি-ঝুঁকির মুখে রয়েছে। কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ অস্বাভাবিক উচ্চমাত্রার পানিপ্রবাহ যেমন আসতে পারে, তেমনি শুষ্ক শীতকালে তীব্র পানিসংকটও দেখা দিতে পারে—বিশেষ করে যখন “আনে সিয়াং” (মা সিয়াং) নদীর প্রায় ৬৫ শতাংশ পানি চীন থেকে আসে।’

তিনি আরও বলেন, ‘সীমান্তের উজানে কী ঘটছে তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমাদের অংশে কী করব তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সিয়াং এবং ব্রহ্মপুত্র নদের পরিবেশগত প্রবাহ বজায় রাখতে এই প্রকল্পটি বৈজ্ঞানিক ও কারিগরিভাবে খতিয়ে দেখা প্রয়োজন।’

অরুণাচল প্রদেশ সরকার জানিয়েছে, প্রকল্পটির মূল নির্মাণকাজের অনুমোদন এখনো দেওয়া হয়নি। ভূমিকম্পপ্রবণ এই অঞ্চলে এত বড় জলাধার টেকসই হবে কি না তা যাচাই করতে বর্তমানে কেবল কারিগরি ও পরিবেশগত সমীক্ষা চালানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী খান্ডু বলেন, ‘আমি প্রত্যেককে আশ্বস্ত করছি যে ভারত সরকার বা অরুণাচল প্রদেশ সরকার কেউই এখনো সিয়াং প্রকল্প নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। পরবর্তী যেকোনো পদক্ষেপের জন্য ২০১৩ সালের ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন আইন এবং ১৯৮৬ সালের পরিবেশ সুরক্ষা আইনের অধীনে বাধ্যতামূলক গণশুনানি ও জনগণের সম্মতি নেওয়া হবে।’

সমীক্ষার পক্ষে স্থানীয়দের সমর্থন আদায়ে সরকার ইতিমধ্যে কিছু গ্রামের বাসিন্দাদের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও ক্ষতিপূরণের হার নির্ধারণে ভূমি ব্যবস্থাপনা সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে এবং ইয়ংকিয়ং ও গেকু এলাকায় নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ‘সিয়াং ইন্ডিজেনাস ফার্মার্স ফোরাম’ (এসআইএফএফ), ‘আদি বানে কেবাং’ (এবিকে) ইউনাইটেড এবং ‘এসইউএমপি অ্যাফেক্টেড এরিয়া ইয়ুথ অ্যাসোসিয়েশন’-এর নেতৃত্বে স্থানীয় আদিবাসী গোষ্ঠীগুলো এই প্রাথমিক জরিপেরও বিরোধিতা করছে। তাঁদের আশঙ্কা, এই বিশাল জলাধার নির্মিত হলে উপত্যকার পৈতৃক গ্রাম, ধানের জমি এবং কমলালেবুর বাগান পানির নিচে তলিয়ে যাবে।

গত অক্টোবর মাসে জরিপের প্রস্তুতি এবং অরুণাচল প্রদেশ বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে চারজন আন্দোলনকারীকে আটক করার ঘটনায় উত্তেজনা চরমে পৌঁছায়। সে সময় ১২ ঘণ্টার বন্ধ চলাকালে পাসিঘাটে বিক্ষুব্ধ জনতা এনএইচপিসি-র একটি কার্যালয় ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই তিনটি জেলায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ৩০ থেকে ৩৪ কোম্পানি সদস্য মোতায়েন করা হয়।

গতকাল শনিবার অমিত শাহের দেওয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এসআইএফএফ-এর মুখপাত্র তাগোরি মিজে। তিনি জানান, এলাকা থেকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রত্যাহার এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা (এফআইআর) প্রত্যাহার না করা পর্যন্ত তাঁরা কোনো আলোচনায় বসবেন না।

অন্যদিকে, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও পাসিঘাট পশ্চিমের বিধায়ক নিনং এরিং মনে করেন, বাঁধের কারণে ঠিক কতটুকু এলাকা তলিয়ে যাবে তা জানার জন্য অন্তত কারিগরি সমীক্ষাটি সম্পন্ন হতে দেওয়া উচিত। তিনি বলেন, ‘বাঁধটি মানুষের ওপর কেমন প্রভাব ফেলবে তা বোঝার জন্য আমাদের প্রাক-সম্ভাব্যতা প্রতিবেদনটি প্রয়োজন। আমরা আরেকটি চিপকো আন্দোলন বা তেহরি বাঁধ আন্দোলন চাই না। দুর্ভাগ্যবশত, আন্দোলনের কারণে আমরা ইতিমধ্যে পিছিয়ে পড়েছি।’

সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মনিকা বেলুচ্চির, যে কারণে হলো না

২০০৬ সাল। সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছিল সোনিয়া গান্ধীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা। আর সে সময় আরও একটি খবর চাউর হয়ে গেছিল যে, ওই চলচ্চিত্রে সোনিয়া গান্ধী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চি। এ খবর প্রায় সবাই বিশ্বাসই করে ফেলেছিলেন।

দিল্লিতে বসে আ.লীগের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাব দিলেন জয়সওয়াল

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ও আসন্ন গঙ্গা পানি চুক্তি নবায়নসহ দ্বিপক্ষীয় নানা ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। আজ শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক

জনপ্রিয় টার্গেট

লালমনিরহাটে ট্রাক-ভটভটি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

প্রকাশ: ১২:০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬