ঢাকা ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেঞ্চ থেকে রিয়ালের ত্রাতা এসপি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

সবশেষ লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে এসপির শেষ মুহূর্তে গোলেই ভর করেই ২-১ গোলের জয় তুলে নিয়েছে রিয়াল।

এসপির গোল করার ধারাবাহিকতা শুরু হয় গত ২৩ আগস্ট এসপানিওলের বিপক্ষে। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে জাল বল পাঠিয়ে দলকে আনন্দে ভাসান তিনি। ১৬ সেপ্টেম্বর এলচের বিপক্ষে যোগ করা সময়ের প্রথম মিনিটে জালের দেখা পান এই তরুণ। ১৫ অক্টোবর

চ্যাম্পিয়নস লিগে এএস রোমার বিপক্ষে ৮৩ মিনিটে এসপির করা গোলেই ম্যাচে ফেরে রিয়াল। সবশেষ সেল্টার বিপক্ষে তাঁর করা ৮৫ মিনিটের গোলেই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা।

চারটি গোলের প্রতিটিই বদলি হিসেবে মাঠে নেমে করেছেন এসপি। এসপানিওলের বিপক্ষে ৮০ মিনিটে জুড বেলিংহামের বদলি হিসেবে তাঁকে নামান জোসে মরিনিও। ১০ মিনিটের মধ্যেই ম্যাচের ব্যবধান গড়ে দেন এসপি। এলচের ম্যাচে তিনি মাঠে নামেন ৮৬ মিনিটে। রোমার বিপক্ষে গোল করার মাত্র ৪ মিনিট আগেই বদলি হিসেবে নামেন এসপি। সেল্টার বিপক্ষে গোল করার ৬ মিনিট আগে এদোয়ার্দো কামাভিঙ্গার বদলি হন এই স্প্যানিশ ফুটবলার।

স্পেনের সংবাদমাধ্যম কাদেনা এসইআর-এর তথ্য অনুযায়ী, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে বদলি হিসেবে নেমে এস্পির চেয়ে বেশি গোল করেননি আর কেউ। চার গোল করতে পোস্টের উদ্দেশে মোট ছয়টি শট নিয়েছেন এসপি।

সেল্টার বিপক্ষে জয়টা একটু বেশিই মনে থাকার কথা এসপির। সান্তিয়াগো বার্নাব্যুতে ষষ্ঠ মিনিটে পাবলো দুরানের গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল। প্রথমার্ধে আর গোলটার শোধ দিতে পারেনি স্বাগতিকেরা। ৬৬ মিনিটে রিয়ালকে ম্যাচে ফেরান বেলিংহাম। এরপর নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে এসপির ওই গোল।

চ্যাম্পিয়ন হয়ে জ্ঞান হারালেন আর্জেন্টিনার ফুটবলার

কোপা সুদামেরেরিকা জয়ের আনন্দের মাঝেই অসুস্থ হয়ে পড়েন বোকা জুনিয়র্সের অধিনায়ক লেয়ান্দ্রো পারেদেস। শিরোপা জয়ের পর সাক্ষাৎকার দিতে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান আর্জেন্টিনার এই তারকা মিডফিল্ডার।

প্রতিপক্ষের মুখে বল মেরেও লাল কার্ড দেখেননি মেসি

প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মারার ঘটনায় হলুদ কার্ড দেখেছেন লিওনেল মেসি। তবে তাঁকে লাল কার্ড দেখানো উচিত ছিল বলে মনে করেন কলম্বাস ক্রুর কোচ লরাঁ কুর্তোয়া। ম্যাচটিতে কলম্বাসের কাছে ৩-০ গোলে হেরে গেছে ইন্টার মায়ামি।

জনপ্রিয় টার্গেট

চট্টগ্রামে চা-শ্রমিকদের ছিনতাই হওয়া ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার

বেঞ্চ থেকে রিয়ালের ত্রাতা এসপি

প্রকাশ: ০২:০৩:০০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬