ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বল টেম্পারিং কাণ্ডে নতুন করে তদন্তের দাবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

জিওস্টারের ‘স্যান্ডপেপারগেট: দ্য আনসেটলড ডিবেট’ অনুষ্ঠানে হেইডেন বলেন, ‘সেটি ক্রিকেট অস্ট্রেলিয়ার মাধ্যমে হোক কিংবা কোনো স্বাধীন মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে, আমার মনে হয়, সুনির্দিষ্ট কিছু প্রশ্ন তোলা প্রয়োজন। নতুন করে তদন্তের যথেষ্ট কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে হবে। এরপর সুনির্দিষ্ট পরিধি ও সবার জন্য ন্যায্য একটি প্রক্রিয়ার মাধ্যমে এগোতে হবে। পুরো প্রক্রিয়ার দায়দায়িত্ব নেওয়ার মতো কাউকে থাকতে হবে। সততা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে গেলে কখনোই পুনর্মিলন সম্ভব নয়।’

বিতর্কটি নতুন করে সামনে এনেছেন খাজা ও ব্যানক্রফট। সম্প্রতি তাঁদের মন্তব্যে উঠে এসেছে, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে দলের আরও কয়েকজন জানতেন। ২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েন ব্যানক্রফট। ওই ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফটকে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সম্প্রতি দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকায় লেখা এক কলামে ব্যানক্রফট জানান, রিভার্স সুইং আদায়ের বিষয়ে দলের বোলারদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছিল। সেই আলোচনায় প্যাট কামিন্সের নামও উল্লেখ করেন তিনি। ব্যানক্রফটের দাবি, দলের ভেতরে তাঁর কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া হয়েছিল এবং সেগুলোকে উদ্‌যাপনও করা হয়েছিল।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে বল টেম্পারিং সম্পর্কে কারা জানতেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খাজাও। তবে অভিযোগগুলোকে সম্পূর্ণ অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন কামিন্স।

সাম্প্রতিক এসব বক্তব্যের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন হেইডেন। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতিমধ্যে বল টেম্পারিং ঠেকাতে নিয়মকানুন আরও কঠোর করেছে এবং আম্পায়ারদের ক্ষমতা বাড়িয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকেও এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে।

হেইডেন বলেন, ‘আইসিসি তাদের অবস্থান জানিয়েছে। তারা নিয়মের পরিধি বাড়িয়েছে, নতুন নীতিমালা করেছে এবং আম্পায়ারদের আরও ক্ষমতা দিয়েছে। এটি এই ঘটনা থেকে পাওয়া ইতিবাচক দিক। কারণ, আমরা বলের অপ্রয়োজনীয় বিকৃতি দেখতে চাই না। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া এ বিষয়ে খুব স্পষ্ট একটি অবস্থান নিয়েছে। তাতে জনমত পরিবর্তন হবে না।’

তিনি আরও বলেন, ‘প্রথম শ্রেণির কোনো পেস বোলারকে যদি বলা হয়, তাঁর হাতে থাকা বলটি সম্পর্কে তিনি জানেন না, তাহলে তিনি নিশ্চয়ই বলবেন, ‘ভাই, মজা করছেন নাকি?’ এটা অনেকটা আমার ব্যাট কেউ বিকৃত করে দিলে যেমন হবে। আমার ব্যাটের প্রতিটি সেন্টিমিটার সম্পর্কে আমি জানি।’

বাংলাদেশের পর চমক নিয়ে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে ইংল্যান্ড

দক্ষিণ আফ্রিকা সফরের আগে ইংল্যান্ডের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডারহামের ওপেনার বেন ম্যাককিনি। চোটের কারণে জ্যাকব বেথেল ছিটকে যাওয়ায় তাঁর বদলি হিসেবে ২২ বছর বয়সী এই ব্যাটারকে দলে নিয়েছে ইংল্যান্ড। দলের টপ অর্ডারে বাড়তি ব্যাটিং বিকল্প হিসেবে থাকবেন এ ব্যাটার।

জনপ্রিয় টার্গেট

শ্বশুরবাড়ির রাস্তা নিয়ে বিরোধ, বল্লমের আঘাতে যুবদল নেতা নিহত

বল টেম্পারিং কাণ্ডে নতুন করে তদন্তের দাবি

প্রকাশ: ০২:৪৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬