ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামি ধারার ব্যাংক: ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৪৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

গতকাল মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহমেদ। তিনি বলেন, বৈশ্বিক সুকুক বাজারে বাংলাদেশের অংশ মাত্র শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ। আন্তর্জাতিক ইসলামি অর্থায়নের বাজারের তুলনায় এটি বাংলাদেশের সীমিত উপস্থিতির চিত্র তুলে ধরে। অথচ সুকুকের মাধ্যমে শিল্প ও ব্যবসার বিকাশের পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা সম্ভব।

ডেপুটি গভর্নর বলেন, বিশ্ব অর্থনীতিতে বিভাজন বাড়ায় বিদেশি অর্থায়ন ক্রমেই ব্যয়বহুল হয়ে উঠছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে কঠোর শর্ত। এ পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ অর্থায়নের উৎস শক্তিশালী করা জরুরি। অন্যদিকে শরিয়াহসম্মত আর্থিক উপকরণের ঘাটতি ইসলামী ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা ও বিনিয়োগ সক্ষমতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ৩২ হাজার কোটি টাকার সুকুক ইস্যু এ সীমাবদ্ধতা কাটাতে সহায়ক হবে।

ইসলামি ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে সংকটে থাকা পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ডেপুটি গভর্নর। তিনি বলেন, সুশাসনের ঘাটতি ও প্রাতিষ্ঠানিক অনিয়মের কারণে এ খাতে জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, প্রাতিষ্ঠানিক সততা নিশ্চিত এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফেরাতে বৃহত্তর পুনর্গঠনের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ খাতের সংস্কারে নীতি, আইন ও কাঠামোগত পরিবর্তন অব্যাহত থাকবে। ইসলামি ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন প্রণয়নের কাজও করছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তুলতে এ ক্ষেত্রে মালয়েশিয়া, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া হচ্ছে।

মো. কবির আহমেদ বলেন, ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রমে বিধিবিধানের সামঞ্জস্য এবং শরিয়াহ নীতিমালার যথাযথ পরিপালন নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকে পৃথক ইসলামি ব্যাংকিং নিয়ন্ত্রণ ও নীতি বিভাগ এবং কেন্দ্রীয় শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন করা হয়েছে। মুরাবাহা, বাই ও হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মেলকসহ (এইচপিএসএম) বিভিন্ন ইসলামি অর্থায়ন পদ্ধতির পরিচালনসংক্রান্ত নির্দেশিকা হালনাগাদ করা হচ্ছে। সংশোধন করা হচ্ছে অভ্যন্তরীণ শরিয়াহ নিরীক্ষা ও নিয়ন্ত্রণব্যবস্থার নির্দেশিকাও। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা চিহ্নিত করতে বিশেষ পরিদর্শন চালানো হচ্ছে।

মো. কবির আহমেদ আরও বলেন, ব্যাংকিং খাতের ঋণ কয়েকটি বড় করপোরেট গ্রুপের মধ্যে কেন্দ্রীভূত হয়ে পড়েছে। এ প্রবণতা থেকে বেরিয়ে ইসলামী ব্যাংকগুলোকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি এবং গ্রামীণ উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াতে হবে। বড় করপোরেট প্রতিষ্ঠানের বাইরে যেসব অঞ্চলের উদ্যোক্তারা প্রাতিষ্ঠানিক ঋণসুবিধা থেকে বঞ্চিত, তাঁদের কাছেও ব্যাংকিং সেবা পৌঁছে দিতে হবে।

বিমানবন্দরে পাখি নিয়ন্ত্রণে ইউনিট স্থাপন, কেনা হবে অস্ত্র

বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর কারণে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণে সৃষ্ট ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ জন্য দেশের বিমানবন্দরগুলোতে দ্রুত অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপন, পাখি নিয়ন্ত্রণে…

দক্ষিণ আফ্রিকার সল প্লাকি ইউনিভার্সিটির সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ একাডেমিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার সল প্লাকি ইউনিভার্সিটির (Sol Plaatje University) সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি।

পদ্মা ব্যাংককে রেজল্যুশনের আওতায় নিল বাংলাদেশ ব্যাংক

দীর্ঘদিনের আর্থিক দুর্বলতা কাটিয়ে উঠতে না পারায় পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশনের আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আপাতত ব্যাংকটিতে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে না। ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা আগের মতোই চালু থাকবে।

জনপ্রিয় টার্গেট

ইসলামি ধারার ব্যাংক: ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

প্রকাশ: ০১:৪৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬