ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ১০০০ কোটি ভিউ পাওয়া ৭ বছরের এনছি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের শানতোউ শহরের বাসিন্দা এনছি ছোটবেলা থেকেই ইংগে নৃত্যের প্রতি আগ্রহী। তার বাবা গ্রামের নৃত্যদলে গং বাজান এবং দাদা বাজান শঙ্খ। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত মহড়া দেখতে গিয়ে এই নৃত্যের প্রতি তার ভালোবাসা তৈরি হয়। মেয়ের প্রতিভা বুঝতে পেরে বাবা তার জন্য প্রশিক্ষকের ব্যবস্থা করেন।

এনছির বাবা ঝুয়াং রংছিয়াং জানান, অন্য শিশুদের যে নাচের একটি মুদ্রা শিখতে তিন-চার দিন লাগে, এনছি সেটি মাত্র দেড় ঘণ্টায় আয়ত্ত করতে পারে। এ পর্যন্ত ইংগে নৃত্যের ১০ টির বেশি পরিবেশনা বা মুদ্রার সেট শিখেছে সে। গুয়াংডংয়ের বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও সিঙ্গাপুর ও হংকংয়ে নৃত্য পরিবেশন করেছে এনছি।

এপেক সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ পাওয়ার পর প্রস্তুতির জন্য টানা চার মাস শেনজেনে ছিল সে। প্রশিক্ষণের সময় হাত ও পায়ে বালুভর্তি ওজন বেঁধে অনুশীলন করতে হয়েছে। এতে কাঠের লাঠি দিয়ে আঘাতের কৌশল এবং পায়ের পদক্ষেপ আরও স্থির ও নিখুঁত করার অনুশীলন হয়েছে। কঠোর প্রশিক্ষণেও কোনো অভিযোগ করেনি ছোট্ট এনছি।

ইংগে নৃত্য চীনের গুয়াংডংয়ের ছাওশান অঞ্চলের কয়েক শ বছরের পুরোনো লোকজ শিল্প। ধারণা করা হয়, মিং রাজবংশের আমলে (১৩৬৮-১৬৪৪) এর প্রচলন শুরু হয়। এতে মার্শাল আর্ট ও চীনা অপেরার নানা উপাদান রয়েছে। ২০০৬ সালে চীনের জাতীয় অবস্তুগত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় এই নৃত্যধারা।

এনছির স্বপ্ন, একদিন তুষারপাত হয় এমন কোনো জায়গায় নাচবে সে। কারণ, এখনো বাস্তবে তুষারপাত দেখার সুযোগ হয়নি তার।

ট্রাম্প-পুতিন-সি: তিন নেতার বৈঠকে কী আলোচনা হলো

বিশ্বের তিন বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের নেতারা প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের দক্ষিণাঞ্চলীয় প্রযুক্তি নগরী শেনজেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যে এ বৈঠক

ট্রাম্প-সি-পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেন

চীনের শেনজেনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার শুরু হওয়া এই বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক নিরস্ত্রীকরণ, আন্তর্জাতিক নিরাপত্তা, বৈশ্বিক

চীন-যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর গুপ্তচরবৃত্তি করে, তবে আমাদের গুপ্তচরেরা ভালো: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি চালায় বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চীনের চেয়ে বেশি দক্ষ বলে দাবি করেছেন তিনি। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জনপ্রিয় টার্গেট

এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ১০০০ কোটি ভিউ পাওয়া ৭ বছরের এনছি

এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ১০০০ কোটি ভিউ পাওয়া ৭ বছরের এনছি

প্রকাশ: ১২:৪৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬