ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা দাবির অভিযোগে বন্ধ: তিন সপ্তাহ পর ফের চালু কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের হাট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

বিলাইছড়ি, বরকল, হরিণছড়া, রাঙামাটি সদর ও কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ি এলাকা থেকে পাহাড়ি-বাঙালি ব্যবসায়ীরা নৌপথে পণ্য নিয়ে হাটে আসেন। অন্যদিকে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়াসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ব্যবসায়ীরা সড়কপথে পণ্য নিয়ে আসেন। ভোর থেকেই হাটে ক্রেতা-বিক্রেতাদের সরব উপস্থিতি দেখা যায়। নিজেদের প্রয়োজনীয় পণ্য কেনাবেচায় ব্যস্ত হয়ে ওঠেন তাঁরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে কাপ্তাইয়ের ঠিকাদার ও ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিলাইছড়ি, রাঙামাটি সদর, হরিণছড়াসহ আশপাশের পাহাড়ি এলাকার লোকজনকে হাটে আসতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে হাটের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে। ফলে পাহাড়ি ও বাঙালি ব্যবসায়ীদের মধ্যে কোটি টাকার বেচাকেনা ব্যাহত হয়।

পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সংগঠন, প্রশাসন ও ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান হলে শনিবার (২৮ নভেম্বর) থেকে পুনরায় হাটের কার্যক্রম শুরু হয়।

রাঙ্গুনিয়া থেকে শাকসবজি নিয়ে আসা ব্যবসায়ী শুক্কর ও ইমাম হোসেন জানান, আবারও হাট চালু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ায় সবাই আগের মতো বেচাকেনা করতে পারছেন।

বিলাইছড়ি থেকে আসা উচাচিং মারমা ও হরিণছড়া থেকে আসা সুজন চাকমা জানান, দীর্ঘদিন পর হাট চালু হওয়ায় তাঁরা খুবই খুশি। এর ফলে প্রয়োজনীয় পণ্য কেনাবেচার সুযোগ আবারও তৈরি হয়েছে।

কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান আহমেদ ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জানান, সংশ্লিষ্ট পাহাড়ি সংগঠন, প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সাপ্তাহিক হাট পুনরায় চালু হয়েছে। এতে ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং হাটে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি

সম্মেলনে সংগঠনের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার লিখিত বক্তব্য পাঠ করেন তথ্য ও প্রচার সম্পাদক হিরণ মিত্র চাকমা। লিখিত বক্তব্যে অভিযোগ করে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা ভূমি হারানো, উচ্ছেদ আতঙ্ক, মিথ্যা মামলা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ২৯

বিলাইছড়িতে পরিত্যক্ত একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সুবর্ণজয়ন্তীর আবহে রাজবন বিহারে কঠিন চীবর দান শুরু

পুণ্যার্থীদের পদচারণায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাঙামাটি শহরের ঐতিহ্যবাহী রাজবন বিহারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৫০তম কঠিন চীবর দান উৎসব। তিন পার্বত্য জেলা থেকে ভিক্ষুসংঘ ও হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে ধর্মীয় দেশনা, চীবর বুনন, বুদ্ধপূজা ও পিণ্ডদানসহ নানা কর্মসূচি পালিত হবে।

জনপ্রিয় টার্গেট

রংপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বেরোবি শিক্ষার্থী নিহত

চাঁদা দাবির অভিযোগে বন্ধ: তিন সপ্তাহ পর ফের চালু কাপ্তাই আপস্ট্রিম জেটিঘাটের হাট

প্রকাশ: ০৩:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬