ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যাকারদের কবলে ‘ক্লাউড ওয়ান’, মার্কিন বিমানবাহিনীর বিপুল তথ্য ঝুঁকির মুখে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত এক মাসের মধ্যে সিস্টেমটি হালনাগাদ করার কাজ চলাকালে হ্যাকিংয়ের বিষয়টি ধরা পড়ে। এর ফলে পুরো প্ল্যাটফর্মের বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে হ্যাকারদের পরিচয়, অনুপ্রবেশের প্রকৃত পরিধি কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী বলেছে, ‘নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে আমরা মন্তব্য করি না। বিমানবাহিনীর তথ্য, সিস্টেম ও মিশন পরিচালনার সক্ষমতা সুরক্ষিত রাখতে আমরা নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি।’

২০১৭ সালে চালু হওয়া ‘ক্লাউড ওয়ান’ প্রকল্পের লক্ষ্য ছিল বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সব প্রয়োজন এক জায়গায় সমন্বয় করা। এ জন্য প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের প্রযুক্তি ও সেবা একত্র করা হয়। এর মাধ্যমে জনবলের তথ্য ও বেতন ব্যবস্থাপনা, রসদ সরবরাহ এবং রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজের জন্য তৈরি অসংখ্য অ্যাপ্লিকেশন পরিচালিত হয়।

এসব অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে বিমানবাহিনীর ‘ক্লাউডভিত্তিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থা। এতে উত্তর আমেরিকার বিভিন্ন এলাকা থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডারসহ অন্যান্য তথ্য একত্র করা হয়। এ ছাড়া রয়েছে ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’। বিশ্বের দুই শতাধিক মার্কিন বিমানবাহিনীর অবস্থানে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখতে এই ব্যবস্থা ব্যবহার করা হয়।

দুটি সূত্রের ভাষ্য অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি হলো ক্লাউড ওয়ান। একটি সূত্র বলেছে, ‘এখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বেশ গুরুতর।’

হ্যাকিংয়ের বিষয়টি শনাক্ত হওয়ার পর প্ল্যাটফর্মটির বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটে। দুটি সূত্র এবং এ বিষয়ে অবগত আরও একজন ব্যক্তি জানিয়েছেন, সামরিক বাহিনীর দীর্ঘদিনের অগ্রাধিকার হিসেবে বিবেচিত ব্যাক-অফিস অ্যাপ্লিকেশনগুলো ক্লাউড ওয়ানে স্থানান্তরের কাজ স্থগিত রাখা হয়েছে।

ক্লাউড ওয়ানে আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর হালনাগাদও আটকে দেওয়া হয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে বেশ কিছু গুরুতর সফটওয়্যার দুর্বলতার তথ্য প্রকাশিত হওয়ার পরও বিমানবাহিনীর কর্মীরা সেগুলোর সমাধানে প্রয়োজনীয় সংশোধন করতে পারছেন না। পঞ্চম এক সূত্র জানিয়েছেন, কিছু ব্যবহারকারীর প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটর পর্যায়ের প্রবেশাধিকারও বাতিল করা হয়েছে।

এ বিষয়ে কথা বলা পাঁচটি সূত্রই নিজেদের পরিচয় প্রকাশ না করার শর্তে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন।

একটি সূত্র জানিয়েছেন, সাইবার হামলাকারীরা সফটওয়্যারের একটি দুর্বলতা কাজে লাগিয়ে সিস্টেমের ‘কন্ট্রোল প্লেন’ বা নিয়ন্ত্রণ স্তরে প্রবেশ করেছে। ওই সূত্র কন্ট্রোল প্লেনকে একটি সর্বজনীন রিমোট কন্ট্রোলের সঙ্গে তুলনা করেছেন। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, তাত্ত্বিকভাবে এই স্তরে প্রবেশাধিকার পেলে হ্যাকাররা সামরিক উড়োজাহাজের কার্যক্রমের অবস্থা কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করতে পারে। তবে এ ঘটনায় হ্যাকাররা এমন কিছু করেছে কি না, তা স্পষ্ট নয়।

হ্যাকাররা সফটওয়্যারের ঠিক কোন দুর্বলতাটি কাজে লাগিয়েছে, তা শনাক্ত করতে পারেনি রয়টার্স।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সাইবার হামলার আশঙ্কা বাড়ার মধ্যেই ক্লাউড ওয়ানে হ্যাকিংয়ের খবর সামনে এল। ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের ক্ষেত্রে এ ধরনের হামলা বিশেষভাবে উদ্বেগজনক। কারণ, এআই মডেলগুলো দ্রুত ও বিস্তৃত পরিসরে সিস্টেমের দুর্বলতা শনাক্ত করতে পারে।

সম্প্রতি প্রকাশ্যে আসা অন্তত ছয়টি সাইবার হামলার ঘটনার প্রভাব সামলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। এসব ঘটনার মধ্যে রয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ওপর দুটি হামলা, পেন্টাগনের তথ্যভান্ডারে আগের একটি হ্যাকিং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা একটি নিরাপত্তা লঙ্ঘন এবং অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা।

হ্যাকারদের লক্ষ্যবস্তু হিসেবে ক্লাউড ওয়ান অবশ্য নতুন নয়। ২০২৩ সালে অনলাইন সংবাদমাধ্যম ফেডস্কুপে প্রকাশিত এক নিবন্ধে প্ল্যাটফর্মটির নেতৃত্ব পর্যায়ের কর্মকর্তারা দাবি করেছিলেন, ক্লাউড ওয়ানে অনুপ্রবেশের ‘বিপুলসংখ্যক’ চেষ্টা প্রতিহত করতে তাঁরা ‘১০০ শতাংশ সফলতা’ অর্জন করেছেন।

ওই নিবন্ধে ক্লাউড ওয়ানের কর্মকর্তারা লিখেছিলেন, ‘নিরাপত্তার প্রশ্নে ভুল করার কোনো সুযোগ নেই।’

নিজ বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে যাচ্ছেন ট্রাম্পের একের পর এক মন্ত্রী

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সামরিক ঘাঁটির সুরক্ষিত আবাসনগুলোতে বসবাসের প্রবণতা বাড়ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে। নিরাপত্তাঝুঁকি ও প্রাণনাশের হুমকির কথা উল্লেখ করে প্রশাসনের অন্তত ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তা এখন সামরিক ঘাঁটির ভেতরে বসবাস করছেন।

ইউক্রেন যুদ্ধ বন্ধের আশ্বাস দিয়ে ইউরোপকে ভয় না দেখাতে পুতিনকে ট্রাম্পের অনুরোধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন—ইউরোপকে ভয় দেখানো বন্ধ করতে। বিনিময়ে ইউক্রেন যুদ্ধ খুব শিগগির শেষ হয়ে যাবে বলেও পুতিনেক আশ্বস্ত করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইরাক-ভেনেজুয়েলাকে জোট ছাড়তে চাপ যুক্তরাষ্ট্রের, ভাঙনের ঝুঁকিতে ওপেক

ভেনেজুয়েলা ও ইরাককে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক (OPEC) ছাড়ার কথা বিবেচনা করতে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একই সঙ্গে ভেনেজুয়েলাকে ওপেকের বার্ষিক সদস্যপদ ফি পরিশোধে বাধা দেওয়া হয়। বিষয়টি সম্পর্কে অবগত ১০টি সূত্রের বরাতে আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স

জনপ্রিয় টার্গেট

শেখ হাসিনার কারণে আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু

হ্যাকারদের কবলে ‘ক্লাউড ওয়ান’, মার্কিন বিমানবাহিনীর বিপুল তথ্য ঝুঁকির মুখে

প্রকাশ: ০৩:৪৫:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬