নিহত অফিক হাসান অভি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়।
দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বেরোবির শিক্ষার্থী জাকির জিম বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। অভিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করেছিলেন তাঁরা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে এমআইএস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। অভির মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দৈনিক টার্গেট 























