ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজনির সিদ্ধান্তে হতাশ ভিলেন্যুভ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

সাক্ষাৎকারে ভিলেন্যুভ জানান, তাঁর আগের দুটি ডিউন সিনেমাও নানা প্রতিকূলতার মুখে পড়েছিল। প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল মহামারির শেষের দিকে, আর দ্বিতীয়টির মুক্তি পিছিয়েছিল হলিউডের ধর্মঘটের কারণে। তিনি বলেন, ‘তৃতীয়টির সময় ভেবেছিলাম, যাক, এবার কোনো মহামারি নেই, ধর্মঘটও নেই। স্বাভাবিকভাবে মুক্তি পাবে। কিন্তু তখনই ডিজনি সর্বকালের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিকে আমাদের সামনে দাঁড় করিয়ে দিল।’

প্রাথমিকভাবে ২০২৫ সালের ২ মে মুক্তির কথা ছিল অ্যাভেঞ্জার্স: ডুমসডের। তবে ২০২৩ সালে হলিউডের লেখকদের ধর্মঘটের কারণে এর মুক্তি পিছিয়ে ২০২৬ সালের ১ মে নির্ধারণ করা হয়। পরে নির্মাণকাজ শেষ করতে আরও সময় নেওয়ার জন্য গত বছর আবারও তারিখ পিছিয়ে ১৮ ডিসেম্বর চূড়ান্ত করে ডিজনি, যে তারিখটি আগে থেকে ডিউন: পার্ট থ্রির জন্য বরাদ্দ ছিল। তবে আইম্যাক্স পর্দায় ডিসেম্বরের ছুটির দিনগুলোতে একচেটিয়া প্রদর্শনের চুক্তি থাকায় ওয়ার্নার ব্রাদার্স আর তারিখ বদলাতে পারেনি।

ভিলেন্যুভ বলেন, ‘আমি ভীষণ হতাশ হয়েছিলাম। কিন্তু আইম্যাক্সের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ থাকায় তারিখ বদলানো অসম্ভব ছিল। তাই ভাগ্যকে মেনে নিয়েছি। ডিউন হয়তো অ্যাভেঞ্জার্সের মতো বিশাল দানব নয়, তবে এটি বেশ শক্তিশালী। আশা করি, আমরা টিকে থাকব। আমি অ্যাভেঞ্জার্সের সঙ্গে প্রতিযোগিতায় নামিনি। ওটা একটা টি-রেক্স (বিশালকায় ডাইনোসর)। তবে আমি আশাবাদী ডিউন দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।’

বক্স অফিস বিশ্লেষকদের মতে, দুটি সিনেমা ইতিমধ্যে অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড ভেঙেছে। শুধু আইম্যাক্স পর্দাতেই ডিউন: পার্ট থ্রির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ৩০ মিলিয়ন ডলারের বেশি, যা ওয়ার্নার ব্রাদার্সের ইতিহাসে সর্বোচ্চ। অন্যদিকে অ্যাভেঞ্জার্স: ডুমসডের অগ্রিম টিকিট বিক্রি এরই মধ্যে ১০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং প্রথম সপ্তাহান্তে এটি ২৭০ মিলিয়ন ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এই ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (২০১৯) বিশ্বজুড়ে ২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার আয় করেছিল।

ফ্র্যাঙ্ক হার্বার্টের উপন্যাস অবলম্বনে তৈরি হলেও ডিউন: পার্ট থ্রিতে মূল গল্পের কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন ভিলেন্যুভ। বিশেষ করে জেনডায়া অভিনীত চানি চরিত্রটিকে উপন্যাসের তুলনায় আরও প্রতিবাদী ও শক্তিশালী হিসেবে দেখানো হয়েছে। নির্মাতা জানান, উপন্যাস থেকে সিনেমা নির্মাণের সময় কিছু পরিবর্তন আনা জরুরি, যদিও তিনি মূল বইয়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেছেন।

ডিউন অধ্যায় শেষ করার পর ভিলেন্যুভের পরবর্তী বড় প্রজেক্ট নতুন ‘জেমস বন্ড’ সিনেমা, যেখানে ০০৭-এর ভূমিকায় অভিনয় করছেন রবার্ট প্যাটিনসন। এ বিষয়ে নির্মাতা জানান, তিনি জেমস বন্ডের মূল ঐতিহ্য বদলাতে চান না; বরং সেই চিরচেনা ধারাকে বর্তমান সময়ের উপযোগী করে পর্দায় তুলে ধরতে চান।

দুই দশক পর টিভি সিরিজ হয়ে ফিরছে ‘অ্যাকুয়ামেরিন’

দুই দশক পর আবারও ফিরছে জনপ্রিয় ফ্যান্টাসি ‘অ্যাকুয়ামেরিন’-এর মৎস্যকন্যার জাদুকরি জগৎ। ২০০৬ সালের সিনেমাটি অবলম্বনে এবার লাইভ-অ্যাকশন টিভি সিরিজ নির্মাণ করতে যাচ্ছে ডিজনি। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ‘অ্যাকুয়ামেরিন: দ্য সিরিজ’-এর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ডিজনি চ্যানেল ও ডিজনি প্লাসে মুক্তি…

স্পিলবার্গের প্রথম ওয়েস্টার্ন সিনেমায় তিন অস্কারজয়ী তারকা

দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে সায়েন্স ফিকশন, অ্যাকশন, অ্যাডভেঞ্চার থেকে শুরু করে নানা ঘরানার সিনেমা উপহার দিয়েছেন স্টিভেন স্পিলবার্গ। তবে কখনো ওয়েস্টার্ন সিনেমা পরিচালনা করেননি। এবার প্রথমবারের মতো ওয়েস্টার্ন ঘরানায় পা রাখতে যাচ্ছেন এই কিংবদন্তি নির্মাতা।

‘হোম অ্যালোন’ সিনেমার সিকুয়েলে ফিরছেন ম্যাকলে কালকিন

বড়দিনের ছুটিতে পরিবারের সবাই প্যারিসে যাওয়ার সময় ভুলে বাড়িতে ফেলে যায় ছোট্ট কেভিনকে। এরপর ফাঁকা বাড়িতে ঢুকে পড়া দুই চোরকে বুদ্ধিদীপ্ত ও মজার সব ফাঁদে ফেলে নাস্তানাবুদ করে সে। এমন গল্পে তৈরি নব্বইয়ের দশকের কালজয়ী কমেডি সিনেমা ‘হোম অ্যালোন’ আবার ফিরছে।

জনপ্রিয় টার্গেট

ডিজনির সিদ্ধান্তে হতাশ ভিলেন্যুভ

প্রকাশ: ০৮:২৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬