• ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে ২২৫ হেক্টর জমির ধান ও সবজির ক্ষতি।

দৈনিক টার্গেট • ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে ২২৫ হেক্টর জমির ধান ও সবজির ক্ষতি।

কৃষকদের আগাম আবহাওয়ার তথ্য জানিয়ে ফসল রক্ষায় সহায়তা করতে ২০১২ সালে সরকারি অর্থায়নে নওগাঁর বদলগাছীতে প্রতিষ্ঠিত হয় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার। এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও দুর্যোগকালে প্রতিষ্ঠানটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
কৃষকদের অভিযোগ, কার্যালয়টি অধিকাংশ সময় বন্ধ থাকে। আবহাওয়ার পূর্বাভাস কিংবা ফসল রক্ষায় করণীয় বিষয়ে নিয়মিত কোনো তথ্য তাঁরা পান না। এমনকি উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে উপজেলা কৃষি বিভাগ আবহাওয়া-সংক্রান্ত কোনো পূর্বাভাস পায়নি।
গত বৃহস্পতিবার বদলগাছী উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে তলিয়ে গেছে নিচু জমি।
সদরের কৃষক ছামছুল ও বাচ্চু বলেন, আবহাওয়ার পূর্বাভাস আগে থেকে কৃষি অফিস বা আবহাওয়া অফিস জানালে তাঁরা আলু ও পেঁয়াজের আবাদ কয়েক দিন পিছিয়ে দিতে পারতেন। এতে অন্তত কিছু ক্ষতি এড়ানো সম্ভব হতো।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রাকৃতিক দুর্যোগে প্রায় ২২৫ হেক্টর জমির ধান ও সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান বলেন, কৃষি বিভাগ মাঠপর্যায়ে কৃষকদের আবহাওয়ার বিষয়ে সতর্ক করেছে। তবে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে তাঁরা কোনো পূর্বাভাস পাননি।

দোডাঙ্গী মৌজার ১০৬৬ নম্বর দাগে নুরুদ্দীন প্রামাণিক ও সামসুদ্দীন প্রামাণিকের মালিকানায় ৪ দশমিক ৪২৭ শতাংশ জমি রয়েছে। তবে তাঁরা প্রায় ৮ শতাংশ জমি ভোগদখল করছেন। এ নিয়ে নওগাঁ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আরেকটি মামলা চলমান রয়েছে।

নওগাঁর রাণীনগরে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে রাণীনগর বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে…

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট সবাইকে তদারকি করতে হবে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই সরকার সরাসরি ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এ উদ্যোগে কৃষকেরা যেমন