ঢাকা ০৭:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ সরকারের শেষ দুই বছরে সরকারি ঋণ বেড়েছে সাড়ে ৫ লাখ কোটি টাকা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আজ রোববার সকালে কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলন উপলক্ষে দেওয়া ওই প্রেস ব্রিফিং নোটে দেশের ঋণ পরিস্থিতির তথ্য তুলে ধরা হয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যের জন্য তৈরি নোটে ঋণ ব্যবস্থাপনার চ্যালেঞ্জ, সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক উল্লেখ করা হয়েছে।

নোট অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে সরকারি ঋণ ছিল মোট দেশজ উৎপাদনের ৩৬ শতাংশ। একই সময়ে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ছিল প্রায় ১০৪ বিলিয়ন ডলার।

ঋণের সঙ্গে সুদ পরিশোধের ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে সরকারের সুদ পরিশোধের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়।

২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ সাড়ে তিন গুণ বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধ করতে হয়েছে ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।

২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ৪৫০ কোটি ডলার ব্যয় হবে বলে নোটে উল্লেখ করা হয়েছে। ২০২৯-৩০ অর্থবছরে এ ব্যয় বেড়ে প্রায় ৫৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে।

প্রেস ব্রিফিং নোটে বলা হয়, ২০২৪ সালের আগস্টে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার সময় বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।

২০২২ সালের জুনে বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের ঋণের পরিমাণ ছিল ৭৩০ কোটি টাকা। ২০২৪ সালের জুনে তা বেড়ে দাঁড়ায় ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায়। সেই সঙ্গে ২০২৪ সালের জুলাই শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২০ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমে আসে।

বর্তমান সরকারের সময়ে ঋণ ব্যবস্থাপনায় অগ্রগতির হয়েছে উল্লেখ করে ব্রিফিং নোটে বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে সরকারের অর্থায়ন ২০২৪ সালের জুনের ৫৬ হাজার ৭৫০ কোটি টাকা থেকে কমে ২০২৬ সালের জুনে ৪৮২ কোটি টাকায় নেমেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলেও নোটে দাবি করা হয়।

সরকারের ঋণ গ্রহণের ব্যয় কমার কথাও বলা হয়েছে নোটে। ৯১ দিনের ট্রেজারি বিলের সুদের হার ২০২৫ সালের জুনে প্রায় ১২ শতাংশ থাকলেও ২০২৬ সালের জুনে তা ১০ শতাংশের নিচে নেমে আসে। বর্তমানে এ হার ৮ থেকে ৯ শতাংশের মধ্যে রয়েছে।

দীর্ঘমেয়াদি ঋণ ব্যবস্থাপনা সংস্কারে রাজস্ব আয় বাড়ানোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। করের আওতা সম্প্রসারণ, অযৌক্তিক কর অব্যাহতি কমানো এবং ভ্যাট ও আয়কর ব্যবস্থার ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ব্যাংকিং খাত পুনর্গঠন, সরকারি ব্যাংকগুলোর পুনঃমূলধনীকরণ এবং আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও রয়েছে নোটে।

ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণের পরিবর্তে কম সুদের দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। ঋণের অর্থ যথাযথভাবে যাচাই করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম প্রকল্পে ব্যয় নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও ঋণের উৎস সম্প্রসারণে ইউরোবন্ড, সুকুক, গ্রিন বন্ড ও ব্লু বন্ডের মতো বিকল্প অর্থায়ন উপকরণ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। উপযুক্ত সময়ে আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

অর্থমন্ত্রীর বক্তব্যে বলা হয়েছে, ঋণের পরিমাণের চেয়ে সেই অর্থ কতটা কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। উৎপাদনশীল ও উচ্চ মুনাফাসম্পন্ন প্রকল্পে ঋণের অর্থ বিনিয়োগ এবং রাজস্ব আয় বাড়ানোর মাধ্যমেই দীর্ঘমেয়াদে ঋণের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ আয়োজনে কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এশীয় উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

রোজা উপলক্ষে খেজুর, মাল্টা, আপেল আমদানিতে শুল্কছাড়

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে সরকার। আজ রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

জনপ্রিয় টার্গেট

শূন্যরেখা থেকে উধাও সেই নারী, বিএসএফ সরিয়ে নিয়েছে বলে ধারণা বিজিবির

আ.লীগ সরকারের শেষ দুই বছরে সরকারি ঋণ বেড়েছে সাড়ে ৫ লাখ কোটি টাকা

প্রকাশ: ০৬:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬