ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: এজেন্ট ব্যাংকিংয়ে ঋণের জোয়ার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

এজেন্ট ব্যাংকিংয়ের ঋণের বড় অংশ যাচ্ছে গ্রামের গ্রাহকদের কাছে। সেপ্টেম্বর শেষে মোট ঋণের ৬৪ দশমিক শূন্য ৯ শতাংশ, অর্থাৎ ২৮ হাজার ২৭০ কোটি টাকা পেয়েছেন গ্রামের গ্রাহকেরা। শহরের গ্রাহকদের ঋণের পরিমাণ ১৫ হাজার ৮৪০ কোটি টাকা। আগের তিন মাসে গ্রামের ঋণ-আমানত অনুপাত ছিল ৬২ শতাংশ। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ শতাংশে।

অন্যদিকে, এই মাধ্যমে জমা হওয়া আমানতের ৮১ দশমিক ২৬ শতাংশই গ্রামের মানুষের। সেপ্টেম্বর শেষে গ্রামের আমানত ছিল ৪৩ হাজার ১৫৯ কোটি টাকা। শহরে জমা ছিল ৯ হাজার ৯৪৯ কোটি টাকা। অর্থাৎ গ্রামের আমানত শহরের তুলনায় সাড়ে চার গুণের বেশি।

তবে ঋণ বিতরণে ব্যাংকগুলোর অংশগ্রহণ সমান নয়। এজেন্ট ব্যাংকিং চালু রয়েছে ৩০টি ব্যাংকের। এর মধ্যে ঋণ দিচ্ছে ২৩টি। মোট ঋণের ৯৬ দশমিক ১৫ শতাংশই দিয়েছে পাঁচটি ব্যাংক। এককভাবে ব্র্যাক ব্যাংকের অংশ ৭৪ দশমিক ৪৯ শতাংশ। ব্যাংকটি বিতরণ করেছে ৩২ হাজার ৮৫৯ কোটি টাকা।

ঋণ পাওয়ার ক্ষেত্রেও নারী-পুরুষের ব্যবধান বড়। মোট ঋণের ৮৪ দশমিক ৩৬ শতাংশ পেয়েছেন পুরুষেরা। নারীদের অংশ মাত্র ১২ দশমিক ৭২ শতাংশ। তাঁদের ঋণের পরিমাণ ৫ হাজার ৬১২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, নারী উদ্যোক্তাদের ঋণ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের পুনঃ অর্থায়ন কর্মসূচি রয়েছে। গ্রামীণ নারী উদ্যোক্তারা যাতে এই সুবিধা পান, সে জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি, তাঁরা আরও ঋণ পাবেন।

সেপ্টেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট ছিল ২০ হাজার ৬৮১টি। এগুলো পরিচালনা করছেন ১৫ হাজার ৫০৭ জন এজেন্ট। এই মাধ্যমে হিসাব রয়েছে ২ কোটি ৭৭ লাখ ৬২ হাজার। এর ৮৫ শতাংশ গ্রামের মানুষের। নারীদের হিসাব প্রায় অর্ধেক।

প্রবাসী আয় বিতরণেও এজেন্ট ব্যাংকিংয়ের ভূমিকা বাড়ছে। এই মাধ্যমে বিতরণ হয়েছে ২ লাখ ২০ হাজার ১৪৯ কোটি টাকা। এর ৯০ দশমিক ৪৭ শতাংশ পেয়েছেন গ্রামের প্রবাসীদের স্বজনেরা।

ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষকে আনুষ্ঠানিক ব্যবস্থায় আনতে ২০১৩ সালে এজেন্ট ব্যাংকিং চালু করে বাংলাদেশ ব্যাংক। কম খরচে সেবা দেওয়ার সুযোগ থাকায় ব্যাংকগুলোর আগ্রহ বাড়ছে। হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলনের পাশাপাশি এখন ঋণ বিতরণ, পরিশোধ এবং প্রবাসী আয় পৌঁছে দেওয়ার কাজও হচ্ছে এই মাধ্যমে। ক্ষুদ্র ব্যবসা ও নারী উদ্যোক্তাদের অর্থায়ন বাড়াতে এই ব্যবস্থাকে আরও কাজে লাগাতে চাইছে কেন্দ্রীয় ব্যাংক।

আলু নিয়ে কেন দশকের পর দশক যুদ্ধ করছে জাপান-যুক্তরাষ্ট্র

পথ চলতে চলতে গরম-গরম ক্রোকেট খাওয়া, এক বাটি নিকুজাগা স্টু কিংবা বাড়িতে তৈরি চিপসের প্লেট—সবকিছুর মধ্যেই আছে একটি উপাদান, তা হলো জাপানি আলু। জাপান তাদের খাদ্যপণ্যের মোট ৬০ শতাংশই আমদানি করে। এর মধ্যে নিজের বলতে চালের পাশাপাশি রয়েছে আলু ও আরও কয়েকটি খাদ্যপণ্য…

বাকলিয়ায় বাংলাদেশ হোপওয়েল হসপিটালসের নতুন ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

চট্টগ্রামের বাকলিয়ায় বাংলাদেশ হোপওয়েল হসপিটালসের (বিএইচএইচ) নতুন ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সুবিধাবঞ্চিত ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য বিনা মূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২১ নভেম্বর থেকে সেন্টারটিতে রোগীদের সেবা প্রদান

বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও সাউন্ড সিস্টেম উন্মোচন

বাংলাদেশের ক্রেতাদের জন্য সর্বাধুনিক প্রযুক্তির নতুন টেলিভিশন ও সাউন্ড সিস্টেম বাজারে এনেছে জাপানি ব্র্যান্ড সনি। এই তালিকায় রয়েছে ফ্ল্যাগশিপ ট্রু আরজিবি এলইডি প্রযুক্তির ব্রাভিয়া ৯ মার্ক টু টিভি, নতুন সিরিজের গুগল টিভি ব্রাভিয়া ৩ মার্ক টু এবং স্টুডিও-টিউনড ওয়্যারলেস হোম থিয়েটার সিস্টেম…

জনপ্রিয় টার্গেট

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট: সাড়ে পাঁচ বছরে বাংলায় অনুবাদ মাত্র ৩৫ রায়

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: এজেন্ট ব্যাংকিংয়ে ঋণের জোয়ার

প্রকাশ: ০১:১৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬