নুরুল আফছার ইলেকট্রো মার্ট লিমিটেড ও ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক। বর্তমানে প্রতিষ্ঠান দুটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এ ছাড়া তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সদস্য।
এমবিএ ডিগ্রিধারী নুরুল আফছারের ব্যবসায়িক অভিজ্ঞতা ৩৩ বছরের। ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স খাতে উদ্যোক্তা হিসেবে তিনি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা ও পরিচালনায় যুক্ত রয়েছেন।
ব্যবসায়িক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘এশিয়া প্যাসিফিক এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’-এর ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬’, নেপালে ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অ্যাওয়ার্ড’ এবং শ্রীলঙ্কায় সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্সের ‘বেস্ট ম্যানুফ্যাকচারার অব দ্য ইয়ার (ইলেকট্রনিকস)-২০২৫’।
এ ছাড়া ‘এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অব দ্য ইয়ার ২০২৬’, কম্বোডিয়ায় ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ এবং যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ‘৪র্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড ২০২৬’ ও ‘করপোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন তিনি।
নুরুল আফছার ঢাকা ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, পূর্বাচল ক্লাব লিমিটেড ও বারিধারা কসমোপলিটন ক্লাবের সদস্য। এ ছাড়া বিভিন্ন আর্থসামাজিক সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

দৈনিক টার্গেট 

























