আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশসহ আহত ১৫

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

শ্রমিক, পুলিশ ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একই দাবিতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে নিউ এজ গ্রুপের দুটি কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার কাজ বন্ধ করে কারখানার ভেতরে বসে থাকেন। পরে সেদিন দুপুরে কারখানা দুটিতে ছুটি ঘোষণা করা হয়।

আজ সকালে নিউ এজ গ্রুপের পাশাপাশি নিশ্চিন্তপুরের পাশের কাঠগড়া এলাকার কন্টিনেন্টাল ও নাঈম নিটওয়্যার কারখানার শ্রমিকেরাও একই দাবিতে কাজে যোগ না দিয়ে বসে থাকেন। সকাল ১১টার দিকে কারখানাগুলোয় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

কারখানা থেকে বেরিয়ে শ্রমিকেরা আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকদেরও বের হয়ে আসার আহ্বান জানান। একপর্যায়ে নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও কাঠগড়া এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন। পরে তাঁরা একত্র হয়ে বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় কাঠগড়া চৌরাস্তা ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে পড়ে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত রাখতে বিভিন্ন কারখানার কর্তৃপক্ষ দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে।

শ্রমিকদের অভিযোগ, তাঁদের শান্তিপূর্ণ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করেছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে নিউ এজ গ্রুপের এক নারী শ্রমিক বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার এ দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ নিচ্ছে না। পাশাপাশি কথায় কথায় শ্রমিক ছাঁটাই এবং কালো তালিকাভুক্তি বন্ধের দাবিও জানানো হয়েছে। এসব দাবি পূরণে কারখানা কর্তৃপক্ষ বা সরকারের কোনো উদ্যোগ নেই। ফলে শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে হতাশা ও ক্ষোভ জমছিল। সেই ক্ষোভ থেকেই আজকের আন্দোলন।’

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সরকার অক্টোবর মাসের মধ্যে মজুরি বোর্ড গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে মজুরি বোর্ড গঠন না করায় শ্রমিকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেই হতাশা থেকেই এবারের আন্দোলনের সূত্রপাত।

খাইরুল মামুন মিন্টু আরও বলেন, শ্রমিকদের দাবি অনুযায়ী দ্রুত মজুরি বোর্ড গঠন করতে হবে এবং ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো ঘোষণা করতে হবে, যাতে আগামী বছরের জানুয়ারি থেকে শ্রমিকেরা সেই সুবিধা পান।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা শনিবার বিক্ষোভ করেছেন। বিক্ষোভের কারণে অন্তত ২০টি পোশাক কারখানায় দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া আরও বলেন, শ্রমিকদের নিবৃত্ত করতে গিয়ে শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।

তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

​জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: ডিএনসিসি প্রশাসক

জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। একই সঙ্গে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

ড্যাপের সংশোধনী পুনর্বিবেচনা ও কারিগরি কমিটি বাতিলের দাবি বিআইপির

অপরিকল্পিত নগরায়ণ, জলাধার ও খাল হারিয়ে যাওয়া, বায়ুদূষণ, জলাবদ্ধতা, জনঘনত্ব, যানজট ও অপর্যাপ্ত উন্মুক্ত স্থান নগরবাসীর জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। এ অবস্থায় ভূমি ব্যবহারের পরিকল্পনায় অপরিকল্পিত পরিবর্তন শহরের পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

জনপ্রিয় টার্গেট

আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশসহ আহত ১৫

প্রকাশ: ০৬:৪৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬