নিহত হৃদয় দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে। তিনি পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার বিষয়টি জানার পর থেকে হৃদয় হতাশায় ভুগছিলেন। দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেয়ে পুলিশকে খবর দেন।
মরদেহ উদ্ধারের সময় পাশে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে পরীক্ষার ফলাফল নিয়ে হতাশা এবং বাবা-মায়ের কাছে ক্ষমা চাওয়ার কথা লেখা ছিল। নিজের কষ্টের কথাও সেখানে উল্লেখ করেছিলেন তিনি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত ও উদ্ধার করা চিরকুট পর্যালোচনা করে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

দৈনিক টার্গেট 





















