গোলাগুলির বিষয়টি সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন নিশ্চিত করেছেন। তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের মধ্যে এ গোলাগুলি হয়েছে। তবে হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের সাজেক সড়ক অবরোধের দশম দিন ছিল শনিবার। অবরোধের কারণে এদিন সড়কে কোনো যানবাহন চলাচল করেনি।
ওসি তোফাজ্জল হোসেন জানান, অবরোধ চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দৈনিক টার্গেট 






















