খাগড়াছড়িতে কঠিন চীবর দান, মাসব্যাপী উৎসব শুরু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

সকালে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘদান, কঠিন চীবর দান, কল্পতরু দান ও পিণ্ডদানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়। দুপুরে শুরু হয় ধর্মীয় দেশনা।

দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল কঠিন চীবর দান। বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সেই সুতা দিয়ে কাপড় বোনা এবং তা দিয়ে ভিক্ষুদের পরিধেয় চীবর প্রস্তুত করা হয়। পরে সেই চীবর ভিক্ষু সংঘের হাতে দান করা হয়। শ্রমসাধ্য এই প্রক্রিয়ার মধ্য দিয়েই উৎসবটির বিশেষ তাৎপর্য প্রকাশ পায়।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে য়ংড বৌদ্ধ বিহারে ৮৪ হাজার প্রদীপ প্রজ্বালন ও ফানুস উত্তোলন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। এর আগে তিনি সদর উপজেলার ধর্মপুর আর্যবন বিহার এবং শহরের কল্যাণপুর কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।

এ ছাড়া য়ংড বৌদ্ধ বিহার, ধর্মপুর আর্যবন বিহার ও কল্যাণপুর কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধ বিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে একই সময়ে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। মাসব্যাপী চলবে এই উৎসব।

ফানুস উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এম এন আবছার, য়ংড বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি থৈইহ্লপ্রু চৌধুরী, বিহারের অধ্যক্ষ ভদন্ত ক্ষেমাসারা মহাস্থবির এবং সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ অন্যরা।

নাইক্ষ্যংছড়িতে পানির নিচ থেকে ৩ বস্তা ইয়াবা উদ্ধার, নারী আটক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তসংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দক্ষিণ মৌলভীকাটায় একটি বাঁধের পানির নিচ থেকে তিন বস্তা ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-১৫। আজ বুধবার দুপুরে ১৪ ঘণ্টার অভিযান শেষে খালেদা বেগম (৪০) নামের এক নারীকে আটক করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

জামায়াত ও ফ্যাসিস্টরা মিলে দেশে ষড়যন্ত্র করছে: ওয়াদুদ ভূঁইয়া

খাগড়াছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া দেশের অর্থনৈতিক পুনর্গঠন ও সরকারকে সহযোগিতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে শোভাযাত্রা, পুষ্পমাল্য অর্পণ, বেলুন ও শান্তির পায়রা ওড়ানোসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

রামগড় প্যাসেঞ্জার টার্মিনাল প্রকল্প পরিদর্শনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল

রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছে বিশ্বব্যাংকের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। খাগড়াছড়ির রামগড় উপজেলার মহামুনি এলাকায় টার্মিনাল ঘুরে দেখে দলটি প্রকল্প-সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে।

জনপ্রিয় টার্গেট

খাগড়াছড়িতে কঠিন চীবর দান, মাসব্যাপী উৎসব শুরু

প্রকাশ: ১২:১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬